Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'লেডি ডন' জিকরা কে? দিল্লির খুনে গ্রেফতার গ্যাংস্টারের স্ত্রীর পিস্তলওয়ালি বাউন্সার

কুণালের পরিবারের অভিযোগ, জিকরা এই খুনের ঘটনায় জড়িত। কারণ ঘটনার সময় সে ওখানে ছিল।

'লেডি ডন' জিকরা কে? দিল্লির খুনে গ্রেফতার গ্যাংস্টারের স্ত্রীর পিস্তলওয়ালি বাউন্সার

লেডি ডন জিকরা। ফাইল ছবি।

শেষ আপডেট: 19 April 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব দিল্লির নিউ সীলমপুরের ১৭ বছর বয়সি তরুণ কুণাল খুনে স্থানীয় 'লেডি ডন' জিকরাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ। জিকরা ওই এলাকারই বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ১৭ বছর বয়সি ওই তরুণকে ছুরি মেরে খুন করা হয়।

কুণালের পরিবারের অভিযোগ, জিকরা এই খুনের ঘটনায় জড়িত। কারণ ঘটনার সময় সে ওখানে ছিল। কুণালের মা পরভীন সংবাদ সংস্থাকে বলেছেন, জিকরা হাতে পিস্তল নিয়ে গোটা এলাকা চষে বেড়ায়। তার ভয়ে মানুষ ঘর ছেড়ে বেরতে পারে না। জিকরার এক দূর সম্পর্কের ভাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল। কিন্তু কুণাল সেই ঝামেলায় ছিল না বলে মায়ের দাবি। তা সত্ত্বেও কুণালকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে সে।

কে লেডি ডন জিকরা?

জেলবন্দি গ্যাংস্টার হাশিম বাবার স্ত্রী জোয়া-র বাউন্সার হিসেবে কাজ করত জিকরা। খুনের সময় সে ঘটনাস্থলে ছিল বলে পুলিশের কাছে অভিযোগ। একটি মাদক পাচার মামলায় জোয়াকে গ্রেফতারের আগে পর্যন্ত তার সঙ্গেই থাকত জিকরা। হাশিম বাবার পর তার স্ত্রী জোয়াও গ্রেফতার হওয়ার পর জিকরা নিজের একটি গ্যাং চালু করে।

জিকরাকে আগেও পুলিশ একবার গ্রেফতার করেছিল। হাতে পিস্তল উঁচিয়ে পোজ দিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় সে গ্রেফতার হয়। সেবার বেআইনি অস্ত্র আইন মামলায় হাজতবাস হয়েছিল জিকরার। এখন সে জামিনে মুক্ত রয়েছে। কুণালের বাড়ির পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকে লেডি ডন।

জিকরার এক আত্মীয়কে ছুরি মারার ঘটনায় লেডি ডনের সন্দেহের তালিকায় ছিল কুণাল। কিন্তু সাহিল নামে সেই যুবক আঘাত পেলেও মারা যায়নি। তাই জিকরা তার ১০-১২ জনের গ্যাং নিয়ে বদলার আক্রোশে ফুসছিল। সিসিটিভি দেখে পুলিশ জানতে পেরেছে, কুণালকে ছুরি মারার ঘটনায় সাহিল ও জিকরা সেখানে ছিল। এই খুনের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বদলার মাঝে পড়ে ক্ষতি হতে পারে ভেবে অনেক বাসিন্দা ঘর খালি করে অন্যত্র সরে পড়েছেন।


```