Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত ৫ শ্রমিক! মুম্বইয়ের নির্মীয়মাণ বহুতলে মর্মান্তিক কাণ্ড

দুপুর সাড়ে বারোটা নাগাদ দিমতিমকর রোডের বিসমিল্লাহ স্পেস বিল্ডিংয়ে ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ চলছিল। ট্যাঙ্কে নেমে দম আটকে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত ৫ শ্রমিক! মুম্বইয়ের নির্মীয়মাণ বহুতলে মর্মান্তিক কাণ্ড

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 9 March 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের একটি নির্মীয়মান বহুতলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল পাঁচজনের। রবিবার অর্থাৎ আজ ঘটনাটি হয় মুম্বইয়ের নাগপাড়া এলাকায়। 

দুপুর সাড়ে বারোটা নাগাদ দিমতিমকর রোডের বিসমিল্লাহ স্পেস বিল্ডিংয়ে ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ চলছিল। ট্যাঙ্কে নেমে দম আটকে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সেখানে উপস্থিত বাকি শ্রমিকরা দমকলে খবর দেন। 

দমকল কর্মীরা এসে পাঁচজনকে ট্যাঙ্ক থেকে উদ্ধার করে স্থানীয় জেজে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) এবং স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


```