Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধসছে এয়ার ইন্ডিয়া, ৩০০ কর্মী গণছুটিতে, অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ শ্রমিক কমিশনের

এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে শ্রমিকদের অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে শ্রমিক কমিশন।

ধসছে এয়ার ইন্ডিয়া, ৩০০ কর্মী গণছুটিতে, অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ শ্রমিক কমিশনের

মহাসঙ্কটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

শেষ আপডেট: 9 May 2024 07:41

দ্য ওয়াল ব্যুরো: মে মাসের প্রথম সপ্তাহে নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিস্তারা পড়েছে চ্যালেঞ্জের মুখে। টাটা গোষ্ঠীর আরেক বিমান সংস্থা - এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও মহাসঙ্কটে। গণছুটিতে কেবিন ক্রুরা। যার জেরে বুধবার একাধিক বিমান বাতিল করতে বাধ্য হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এ বার এই ঘটনায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের থেকে রিপোর্ট চাইল কেন্দ্র সরকার। অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে শ্রমিকদের অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে শ্রমিক কমিশন।

মঙ্গলবার রাত থেকেই কর্মীসঙ্কটে ভুগছে এয়ার ইন্ডিয়া। বাতিল হচ্ছে একের পর এক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। অসুস্থতার কারণ দেখিয়ে প্রায় ৩০০ জন কেবিন ক্রু আচমকাই ছুটি নিয়েছেন। এমনকি তাঁদের মোবাইল ফোনও বন্ধ। কোনও ভাবেই কেবিন ক্রুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই অগত্যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা বাতিল করতে বাধ্য হয় এয়ার ইন্ডিয়া। একের পর এক বিমান বাতিল হতে শুরু করে। কাল থেকে আজ অবধি আশির বেশি বিমান বাতিল হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তোপ দেগেছিল দিল্লির শ্রমিক কমিশন। উড়ান সংস্থাটিকে চিঠি দিয়ে কমিশন জানিয়েছিল, কর্মীদের অসন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। শ্রমিকদের অধিকার আইন ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। সমস্যা সমাধানের কোনও রকম চেষ্টা করা হয়নি বলেও দাবি করে শ্রমিক কমিশন।

এয়ার ইন্ডিয়াকে টাটা অধিগ্রহণ করার পর থেকেই নানা সমস্যা দেখা দিয়েছিল। নিয়োগ প্রক্রিয়ায় গলদ রয়েছে বলে দাবি তুলেছিল কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, ইন্টারভিউতে যে পোস্টের কথা বলা হচ্ছে, আদৌ সেই পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। অনেক কর্মীকেই নিচু পদে নিয়োগ করছে সংস্থা। তা ছাড়াও কোম্পানির অন্দরে তলে তলে কর্মী ছাঁটাইও চলছিল। প্রায় এক সপ্তাহ ধরে এয়ার ইন্ডিয়ার কর্মীরা অসন্তোষ দেখাচ্ছেন। গণছুটিতে যাওয়া প্রতিবাদের অংশ বলেও মনে করছেন অনেকে।

এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, শেষ মুহূর্তে এভাবে এতজন কর্মী অনুপস্থিত হয়ে পড়ায় আর পরিস্থিতি সামলানো যায়নি। শেষ মুহূর্তে বিমান বাতিল করতে হয়েছে এয়ার ইন্ডিয়াকে। ফলে যাত্রীদের মধ্যেও অসন্তোষ দেখা গেছে। যাত্রীদের অনেকেই নিজেদের টিকিটের টাকা পুরো ফেরত চেয়েছেন। কোনও অতিরিক্ত খরচ ছাড়াই অন্য বিমানের টিকিটের বন্দোবস্ত করে দেওয়ার আর্জিও জানানো হয়েছে।


```