Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ডেলিভারি পার্টনারদের কত মজুরি দিয়েছেন? ব্লিঙ্কিটের সিইও-র থেকে হিসাব চাইলেন কমেডিয়ান কুণাল

২০২৪ সালে ডেলিভারি পার্টনারদের গড়ে কত টাকা মজুরি দিয়েছেন আলবিন্দরকে জানানোর অনুরোধ কুণালের

ডেলিভারি পার্টনারদের কত মজুরি দিয়েছেন? ব্লিঙ্কিটের সিইও-র থেকে হিসাব চাইলেন কমেডিয়ান কুণাল

আলবিন্দর ডিন্ডসা ও কমেডিয়ান কুণাল কামরার ছবি

শেষ আপডেট: 1 January 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে বিতর্কে জড়ালেন ব্লিঙ্কিটের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আলবিন্দর ডিন্ডসা। মঙ্গলবার তিনি দাবি করেছিলেন, নতুন বছরের আগে অর্থাৎ বর্ষবরণের রাতে মোবাইল অ্যাপে সবচেয়ে বেশি অর্ডার এসেছে। যার পাল্টা দিলেন কমেডিয়ান কুণাল কামরা। তিনি সরাসরি প্রশ্ন করেন, ২০২৪ সালে তিনি তাঁর ডেলিভারি পার্টনারদের কত টাকা গড় মজুরি দিয়েছেন?

এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল প্রশ্ন তুলেছেন, জোম্যাটোর অধীনস্থ সংস্থা ব্লিঙ্কিট দাবি করে মাত্র ১০ মিনিটের মধ্যে তারা জিনিসপত্র পৌঁছে দেয়। সংস্থাটি দিনে সর্বোচ্চ অর্ডার, সর্বোচ্চ ওপিএম (Order Per Minute), সর্বোচ্চ ওপিএইচ (Order Per Hour) পেয়েছে এবং দিনের শেষে ডেলিভারি বয়দের হাতে সর্বোচ্চ টিপস তুলে দিয়েছে।

কুণাল এরপরই আলবিন্দারকে আক্রমণ করে লেখেন, শুধুমাত্র ব্যবসাকেই প্রাধান্য দেন এমন সংস্থার মালিকরা। কর্মীদের দিকে তাঁদের কোনও নজর নেই। শুধুমাত্র তাঁদের শোষণ করা ছাড়া আর কোনও কাজ নেই তাঁদের।

এরপরই ব্লিঙ্কিটের সিইওকে ২০২৪ সালে তিনি তাঁর ডেলিভারি পার্টনারদের গড়ে কত টাকা মজুরি দিয়েছেন তা জানানোর অনুরোধ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে রীতি মতো হইচই শুরু হয়েছে। 

মঙ্গলবারই এক্স হ্যান্ডেলে ব্লিঙ্কিটের সিইও লিখেছিলেন, বর্ষশেষের দিনে ১২ লাখ ২৩ হাজার ৫৬৬ প্যাকেট কন্ডোম, ৪৫ হাজার ৫৩১টি মিনারেল ওয়াটারের বোতল, ২২ হাজার ৩২২ পার্টিস্মার্ট ও ২ হাজার ৪৩৪ প্যাকেট ইনো অর্ডার করেছেন। যা নিয়েই আলবিন্দরকে বিঁধলেন কমেডিয়ান কুণাল।

তিনি আরও দাবি করেন, পার্টির জন্য মানুষ সবচেয়ে বেশি স্ন্যাক্স অর্ডার করেছে। রাত ৮ টা পর্যন্ত ব্লিঙ্কিট আলু ভুজিয়ার ২.৩ লক্ষ প্যাকেট গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে।

পাশাপাশি আইস কিউব এবং কোল্ড ড্রিঙ্কস-এরও প্রচুর অর্ডার এসেছে বলেও জানিয়েছেন আলবিন্দার।


```