Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কুম্ভকর্ণ প্রযুক্তিবিদ, ভরদ্বাজ মুনি বিমানের স্রষ্টা, দাবি রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের

উত্তরপ্রদেশের রাজ্যপাল বলছেন, কুম্ভকর্ণের দাদা রাবণ তাঁকে ৬ মাস বাইরে বেরতে বারণ করেছিলেন।

কুম্ভকর্ণ প্রযুক্তিবিদ, ভরদ্বাজ মুনি বিমানের স্রষ্টা, দাবি রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের মুখের কথা।

শেষ আপডেট: 19 November 2024 18:48

দ্য ওয়াল ব্যুরো: কুম্ভকর্ণ প্রযুক্তিবিদ ছিলেন। তাঁর তথাকথিত নিদ্রা আসলে গবেষণার কৌশল। তিনি দীর্ঘ ৬ মাস তাঁর গবেষণাগারে ঘুমের নাম করে গোপনে মেশিন তৈরি করতেন। কোনও কল্পবিজ্ঞানের সিনেমার প্লট নয়। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের মুখের কথা। এখানেই শেষ করেননি আনন্দীবেন। তিনি বলেন, রাইট ভ্রাতৃদ্বয় নন, বিমানের ধ্যানধারণা দিয়েছিলেন বৈদিক যুগের বিখ্যাত মুনি ভরদ্বাজ।

খাজা মইনুদ্দিন চিস্তি ভাষা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে উপস্থিত হয়ে এইসব দাবি করেন গুজরাতের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে চলে আসার সময় আনন্দীবেনই তাঁর স্থলাভিষিক্ত হন। তিনি কলেজের ওই সমাবর্তনে বলেন, অনেকেই কুম্ভকর্ণকে ভুল ব্যাখ্যা করেন। আসলে তিনি ছিলেন এক দক্ষ প্রযুক্তিবিদ। গবেষণায় যাতে বিঘ্ন না ঘটে তার জন্য নিদ্রার কৌশল নিয়েছিলেন। এই সময়ে তিনি নিরুপদ্রবে গবেষণাগারে গোপনে নানান মেশিন তৈরি করতেন। তিনি মোটেই ৬ মাস ঘুমিয়ে থাকতেন না। এই গোপনীয়তার কারণ ছিল তাঁর উদ্ভাবনী কৌশল যাতে ভিনদেশে পাচার না হতে পারে।

অতীতে বিজ্ঞান ও অঙ্কের শিক্ষিকা থেকে আমেদাবাদের একটি স্কুলের প্রিন্সিপাল হওয়া আনন্দীবেনের এই ভিডিওটি প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। এক্সবার্তায় শ্রীনাতে লিখেছেন, এই গুপ্তজ্ঞান দেওয়া হয়েছে সমাবর্তন উৎসবে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সামনে। ভিডিওয় দেখা গিয়েছে, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যপাল বলছেন, কুম্ভকর্ণের দাদা রাবণ তাঁকে ৬ মাস বাইরে বেরতে বারণ করেছিলেন। কারণ মেশিন তৈরির কাজ অত্যন্ত গোপনে করা হতো।

পড়ুয়াদের তাঁর উপদেশ, ভারতের প্রাচীন সভ্যতা-সংস্কৃতিকে জানার জন্য প্রচুর পরিমাণে প্রাচীন বইপত্র পড়তে হবে। দেশের প্রাচীনকালের মুনিঋষিরা বহু কিছু আবিষ্কার করেছিলেন। যার সুফল এখন ভোগ করছে গোটা বিশ্ব। ভরদ্বাজ মুনির দৃষ্টান্ত টেনে আনন্দীবেন প্যাটেল বলেন, তিনিই বিমানের ধারণা তৈরি করেছিলেন। কিন্তু, কৃতিত্ব গিয়েছে রাইট ভাইদের পকেটে। ভরদ্বাজ এমন মুনি যাঁর কথা রয়েছে রামায়ণ ও মহাভারত দুই ধর্মগ্রন্থেই।


```