Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুম্ভগামী ভিড়ের ঠ্যালায় চরম বিশৃঙ্খলা নয়াদিল্লি স্টেশনে, পদপিষ্ট হয়ে মৃত্যু ১৫ জনের

শনিবার রাতেও মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড় ছিল।

কুম্ভগামী ভিড়ের ঠ্যালায় চরম বিশৃঙ্খলা নয়াদিল্লি স্টেশনে, পদপিষ্ট হয়ে মৃত্যু ১৫ জনের

নয়াদিল্লি স্টেশনের ছবি

শেষ আপডেট: 16 February 2025 00:45

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে (New Delhi Railway Station) কুম্ভ মেলায় যাওয়া যাত্রীদের ব্যাপক ভিড়ের ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই হুড়োহুড়ির মধ্যে চাপা পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা আরও বেশি। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দৈনিক জাগরণ জানিয়েছে, শনিবার রাতে স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল প্রয়াগরাজগামী একটি ট্রেন। ট্রেনে উঠতে বিপুল সংখ্যক যাত্রী সেখানে জড়ো হন। এদিকে, স্বাধীনতা সেনানি এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছিল, যার ফলে এই সব ট্রেনের যাত্রীদের অনেকেও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।

এই সময় প্রয়াগরাজগামী ট্রেনের আরও যাত্রী স্টেশনে প্রবেশ করলে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। বিশেষ করে ১৬ নম্বর প্ল্যাটফর্মের এস্কেলেটরের কাছে এবং ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়। হঠাৎই ধাক্কাধাক্কির ঠেলায় বেশ কয়েকজন যাত্রী পড়ে যান, যার মধ্যে নারী ও শিশুরাও ছিলেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে মাটিতে পড়ে থাকা লোকজনের ওপর দিয়েই পার হওয়ার চেষ্টা করেন।

রেলমন্ত্রীর আশ্বাস: পরিস্থিতি নিয়ন্ত্রণে

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইট বার্তায় জানিয়েছেন, “নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দিল্লি পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ঘটনাস্থলে পৌঁছে গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীদের চাপ সামলাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।"

দিল্লির দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্টেশনে হুড়োহুড়ির বিষয়ে তারা একটি ফোনকল পেয়েছিল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার ব্রিগেডের চারটি গাড়ি পাঠানো হয়।

এদিকে, উত্তর রেলওয়ের মুখপাত্র দাবি করেছেন, নয়া দিল্লি স্টেশনে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি এবং এটি শুধুই একটি গুজব। তিনি আরও জানান, কুম্ভ মেলায় যাত্রীদের সুবিধার্থে প্রয়াগরাজগামী দুটি বিশেষ ট্রেন চালানো হচ্ছিল। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে দৈনিক জাগরণ জানিয়েছে, লোকনায়ক হাসপাতালে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে লোকনায়কসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়। লোকনায়ক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জন যাত্রী ইতিমধ্যে মারা গেছেন। বাকি বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।


```