Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ কুকি গোষ্ঠীর, জখম অনেকে! আবার উত্তপ্ত মণিপুর

সেনা কাঁদানে গ্যাস এবং ব্ল্যাঙ্ক ফায়ার করে তাদের আটকানোর চেষ্টা করে। এতেই জখম হন অনেকে। 

নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ কুকি গোষ্ঠীর, জখম অনেকে! আবার উত্তপ্ত মণিপুর

ফাইল ছবি

শেষ আপডেট: 3 January 2025 23:09

দ্য ওয়াল ব্যুরো: কুকি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে ফের উত্তপ্ত হল মণিপুর। এই ঘটনায় ওই গোষ্ঠীর অনেকেই জখম হয়েছে। রাজ্যের ক্যাংপোকপি জেলায় শুক্রবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে। 

কিছুদিন আগে পাহাড়ি এলাকায় কুকি গোষ্ঠীদের বাঙ্কার ভাঙার কাজ করছিল সেনা। সেই কাজে বাধা দিলে সংঘর্ষ হয়েছিল। শুক্রবার এই লক্ষ্যে সেনার গাড়িতে বাধা দেওয়ার জন্য রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় তারা। এই সময়ে সেনার তরফে বাধা দেওয়া হলে কুকি গোষ্ঠীর সদস্যরা জেলার ডেপুটি কমিশনারের অফিসে পাথর ছোড়া শুরু করে। এরপরই সেনা কাঁদানে গ্যাস এবং ব্ল্যাঙ্ক ফায়ার করে তাদের আটকানোর চেষ্টা করে। এতেই জখম হন অনেকে। 

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মণিপুরের এই কাংপোকপি জেলার লোইচিং রিজ অঞ্চলে যৌথ অভিযান চালইয়েছিল ভারতীয় সেনা, অসম রাইফেলস ও মণিপুর পুলিশ। সেই অভিযানেই উদ্ধার হয় এম৭৯ গ্রেনেড লঞ্চার, স্নাইপার, একটি সিঙ্গল ব্যারেল বন্দুক ও দু’টি ৯ মিলিমিটার পিস্তল-সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। অভিযান চলাকালীন মহিলাদের বাধার মুখে পড়তে হয়েছিল নিরাপত্তাবাহিনীকে। সেই সময়ে তাঁদের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত তো ছিলই, শুক্রবারের ঘটনায় যেন আগুনে ঘি পড়েছে। 

এদিন গ্রাম থেকে নিরাপত্তাবাহিনী সরানোর দাবিতে ভাঙচুর চালানো হয়েছে অফিসে। এই হামলায় সুপারের অফিসের পাশাপাশি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পুলিশের একাধিক গাড়িও। প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এখনও পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।


```