Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খতম করলে ১,১১,১১,১১১ টাকা ইনাম ঘোষণা করণী সেনার

বলি অভিনেতা সলমন খান লরেন্সের হিটলিস্টে আছেন

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খতম করলে ১,১১,১১,১১১ টাকা ইনাম ঘোষণা করণী সেনার

লরেন্স বিষ্ণোই। ফাইল ছবি।

শেষ আপডেট: 22 October 2024 12:22

দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খুন করতে পারলে ১,১১,১১,১১১ টাকা ইনাম ঘোষণা করল করণী সেনা। ক্ষত্রিয় করণী সেনা জানিয়েছে, যে পুলিশ অফিসার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে এনকাউন্টারে খতম করতে পারবেন তাঁকেই এক কোটি টাকা দেবে তারা। মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং। এমনকী তাঁর বিধায়ক পুত্র জিশান এবং বলি অভিনেতা সলমন খান লরেন্সের হিটলিস্টে আছেন বলে জানা গিয়েছে।

একটি ভিডিও বার্তায় ক্ষত্রিয় করণী সেনার জাতীয় সভাপতি রাজ শেখাওয়াত বলেছেন, যে পুলিশ অফিসার লরেন্স বিষ্ণোইকে এনকাউন্টারে মারতে পারবেন তাঁকে ১,১১,১১,১১১ টাকা পুরস্কার দেওয়া হবে। রাজ শেখাওয়াতের দাবি এই মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তা জরুরি। সে কারণে পদক্ষেপ করতে হবে। শেখাওয়াত কেন্দ্র ও গুজরাত সরকারের নিন্দা করে বার্তায় বলেছেন, তারা লরেন্সের মতো সাংঘাতিক খুনেকে সামলাতে ব্যর্থ। তাই যে পুলিশ অফিসার তাকে খতম করবে তিনিই ওই পুরস্কার পাবেন।

নবভারত টাইমস এই খবর দিয়ে বলেছে, ভিডিও বার্তায় শেখাওয়াত আরও বলেন, লরেন্স বিষ্ণোই আমাদের দেশের অমূল্য রত্ন অমর শহিদ সুখদেব সিং গোগামেদি-র ঘাতক। যিনি করণী সেনার প্রধান ছিলেন। গত ২০২৩ সালের ৫ ডিসেম্বর জয়পুরে অজ্ঞাতপরিচয় খুনিরা তাঁকে গুলি করে খুন করে। খুনের কয়েক ঘণ্টা পরে লরেন্স বিষ্ণোইয়ের শাগরেদরা এর দায় স্বীকার করে। 

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাতের সাবরমতী জেলে বন্দি রয়েছে। সেখানে বসেই সে দল পরিচালনা করে বলে অভিযোগ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার, অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার গ্যাংয়ের বিরুদ্ধে। এছাড়াও ২০২৩ সালের সেপ্টেম্বরে তার গ্যাং খলিস্তানি সমর্থক সুখা দুনেকে-কে খুনের দায় নেয়। এমনকী কানাডাতেও বেশ কয়েকটি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তার দল।


```