Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ঘটনায় জখম ছেলের বদলে অসুস্থ বাবার অপারেশন, ট্রাজেডি অফ এররস ঘটল কোটায়

মূল রোগীর নাম মণীশ। তাঁর অভিযোগ, একটি দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি মানসিক জোর পেতে তাঁর অসুস্থ বাবাকেও ডেকে নেন।

দুর্ঘটনায় জখম ছেলের বদলে অসুস্থ বাবার অপারেশন, ট্রাজেডি অফ এররস ঘটল কোটায়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 April 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: কমেডি অফ এররস লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। এবার ঘটল ট্রাজেডি অফ এররস। তাও আবার কোথায়! যে শহরে ভবিষ্যতে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চোখে পড়ুয়ারা কোচিং সেন্টারে ভর্তি হতে যান। সেই রাজস্থানের কোটা শহরে। দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তির অস্ত্রোপচারের জায়গায় তাঁর পক্ষাঘাতগ্রস্ত বাবার অপারেশন করে দিলেন কোটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার।

মূল রোগীর নাম মণীশ। তাঁর অভিযোগ, একটি দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি মানসিক জোর পেতে তাঁর অসুস্থ বাবাকেও ডেকে নেন। মণীশের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে নেয় এবং অস্ত্রোপচারের তোড়জোড় চালিয়ে দেয়। তাঁর বাবা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলেন। কিন্তু তারপর যা ঘটল, তা দেখে তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়।

ঘটনার পুরো বিবরণ দিয়ে মণীশ জানান, আমার একটি দুর্ঘটনা ঘটেছিল। জখম হওয়ার পর কাউকে না পেয়ে আমি বাবাকে ডেকে পাঠাই। শনিবার আমার অপারেশন হওয়ার কথা ছিল। সেজন্য আমি বাবাকে ওটি-র বাইরে অপেক্ষা করতে বলেছিলাম। আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর কী হয়েছে জানা নেই, কিন্তু পরে দেখি আমার বাবার শরীরে ৫-৬টি সেলাই করা হয়েছে।

মণীশের বাবা বলেন, যিনি অপারেশন করেছিলেন, তাঁর নাম মনে পড়ছে না। কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সঙ্গীতা সাক্সেনা এই ঘটনায় হাসপাতাল সুপারকে তদন্ত কমিটি গঠন করতে বলেছেন। ৩ সদস্যের কমিটির কাছে ২-৩ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। 


```