Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চশমা না পরলেও চলবে, লেন্সেরও দরকার নেই! বাজারে আসছে নতুন আইড্রপ

বাজারে আসতে চলেছে এমন এক আইড্রপ যা চশমাকে দূরে রাখতে সাহায্য করবে আপনাকে।

চশমা না পরলেও চলবে, লেন্সেরও দরকার নেই! বাজারে আসছে নতুন আইড্রপ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 September 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো: চশমা পরতে অনেকেরই বিরক্তি লাগে। কিন্তু বাধ্য হয়ে পরতেই হয়। লেন্সের অপশন থাকলেও সেটা পরে বহু মানুষ স্বস্তি বোধ করেননি। এতএব চশমা ছাড়া উপায় নেই। কিন্তু সময় বদলাচ্ছে। এখন আর চশমা না পরলেও চলবে! কারণ বাজারে আসতে চলেছে এমন এক আইড্রপ যা চশমাকে দূরে রাখতে সাহায্য করবে আপনাকে। 

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই একটি নতুন ধরনের আইড্রপকে অনুমোদন দিয়েছে যা ব্যবহার করলে চশমা পরতে লাগবে না। মুম্বইয়ের এক ওষুধ প্রস্তুতকারী সংস্থা এনটড ফার্মাসিউটিক্যালস এই আইড্রপ তৈরি করেছে। তাঁরা ঘোষণা করেছে, ডিসিজিআই তাঁদের অনুমোদন দিয়েছে এবং আগামী অক্টোবর মাস থেকেই এই আইড্রপ বাজারে আসবে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশের সাবজেক্ট এক্সপার্ট কমিটির সুপারিশের পরই এটি অনুমোদন পেয়েছে। 

এই নতুন আইড্রপের নাম 'প্রেসভিউ'। এটাই ভারতের প্রথম আইড্রপ যেটা তাঁদের জন্য বানানো হয়েছে যারা 'প্রেসবায়োপিয়া' রোগে ভুগছেন। অর্থাৎ তাঁরা চশমা পরে পড়তে বাধ্য হন। গোটা বিশ্বের কয়েক কোটি মানুষ এই সমস্যায় ভোগেন। মূলত ৪০ বছর বয়সের পর থেকেই বহু মানুষের চশমার প্রয়োজন হয়। দূরের হোক বা কাছের, কিছুই খালি চোখে পরা সম্ভব হয় না। তাঁদের জন্য এই আইড্রপ ভীষণ উপকারী হতে পারে। 

এনটড ফার্মাসিউটিক্যালসের সিইও নিখিল কে মাসুরকার এক সাক্ষাৎকারে বলেছেন, বহু মানুষের দৃষ্টিশক্তি আরও শক্তিশালী হবে এই আইড্রপের জন্য। এটি শুধুমাত্র একটি প্রোডাক্ট বা ড্রপ নয় যা চোখের জন্য ভাল। এটি আদতে একটি বড় সমস্যার সহজ সমাধান। তবে চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনও ভাবেই এই ড্রপ ব্যবহার করা যাবে না বলেও স্পষ্ট বলেছেন তিনি।  


```