Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অপহরণ করা হয়েছিল, ৩১ বছর পর পরিবার ফিরে পেল যুবক! কীভাবে হল অসাধ্য সাধন

জানায়, অনেক ছোটবেলায় তাকে অপহরণ করা হয়েছিল। কিন্তু কিছুতেই তাঁর বর্ণনার সঙ্গে কোনও পরিবারেরই কোনও মিল পাচ্ছিল না পুলিশ।

অপহরণ করা হয়েছিল, ৩১ বছর পর পরিবার ফিরে পেল যুবক! কীভাবে হল অসাধ্য সাধন

ভীম সিং ওরফে রাজু

শেষ আপডেট: 29 November 2024 19:19

দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে নেওয়া হয়েছিল তাঁকে। হন্যে হয়ে খুঁজেও ছেলের খোঁজ পাননি বাবা-মা। দীর্ঘ সময় পর্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু ফল মেলেনি। সব আশা ছেড়ে দিয়েছিল পরিবার। তবে ৩১ বছর বাদ সেই পরিবারে হাসির গুঞ্জন। ছেলে ফিরে এসেছে যে! 

৩১ বছর আগে অপহৃত হওয়া ছেলেকে খুঁজে পেয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই পরিবার। বলা ভাল, ছেলেই নিজের জীবন বাজি রেখে তাঁর পরিবার খুঁজে নিয়েছে। গাজিয়াবাদের খোদা থানায় এসে সে তাঁর পরিবারের কথা বলে। জানায়, অনেক ছোটবেলায় তাকে অপহরণ করা হয়েছিল। কিন্তু কিছুতেই তাঁর বর্ণনার সঙ্গে কোনও পরিবারেরই কোনও মিল পাচ্ছিল না পুলিশ। অনেকক্ষণ পর তাঁদের মনে পড়ে, প্রায় ৩১ বছর আগে থানায় মিসিং রিপোর্ট লেখানো হয়েছিল। সেই সূত্র ধরেই এই যুবকের পরিবারকে খুঁজে পায় পুলিশ। 

ভীম সিং বা রাজু নামের এই যুবক পুলিশকে জানায়, যখন তাঁর ৮ বছর বয়স ছিল তখন স্কুল থেকে ফেরার পথে তাঁকে অপহরণ করা হয়েছিল। তাঁর কথায়, দিদির সঙ্গে ঝগড়া করে সে একা বাড়ি ফিরছিল। মন খারাপ হওয়ায় পথের ধারে একটি পাথরের ওপর বসেছিল। সেই সময়ই একটি ট্রাক তাঁর সামনে এসে দাঁড়ায় এবং তাঁকে তুলে নিয়ে চলে যায় রাজস্থান! এত বছর ধরে সে সেখানেই শ্রমিকের কাজ করছিল। 

কিন্তু আচমকা সেখান থেকে পালাতে সক্ষম সে কীভাবে হল? রাজু জানিয়েছে, জয়সলমীরের যে কারখানায় সে কাজ করত সেখানে টাকা-পয়সা পাওয়া যেত না। খালি ডাল-রুটি খেতে দেওয়া হত কাজের বিনিময়। তবে কারখানার মালিকের একটি ভেড়া ছিল যার দিকে সে সবসময় নজর রাখত। একদিন একজন ব্যবসায়ী সেই ভেড়া কিনতে আসে। তাঁর সাহায্যেই সে পালাতে পেরেছে। 

রাজু পুলিশকে জানায়, ওই ব্যবসায়ীই তাঁকে ভেড়ার সঙ্গে ট্রাকে লোকাতে সাহায্য করে এবং দিল্লি নিয়ে আসে। পরে সেখান থেকে তাঁকে গাজিয়াবাদের ট্রেন ধরতেও সাহায্য করে। কারণ পরিবার বলতে তাঁর শুধু গাজিয়াবাদের কথাই মনে ছিল। আর কারও নাম বলতে পারেনি। কিন্তু নিজের শহরে ফিরে আসার পরও পরিবারের সঙ্গে দেখা হওয়া এত সহজ ছিল না। কারণ ৩১ বছরে এই শহর অনেকটাই বদলে গেছে। 

কোনদিকে যাবে তা না বুঝতে পেরে স্থানীয় কয়েকজন মানুষের সাহায্য নিয়ে রাজ্য খোদা পুলিশ স্টেশন পৌঁছয়। সেখানেই ১৯৯৩ সালের একটি ফাইল খুঁজে বের করে পুলিশ। তাতেই এই সমস্যার সমাধান বেরোয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাজুর বাড়িতে। অল্প সময়ের মধ্যেই পরিবার থানায় আসে। যবনিকা পতন ঘটে ৩১ বছরের অপেক্ষার। 

পরিবারের সঙ্গে রাজু

```