
নির্মলা এবং খাড়্গে।
শেষ আপডেট: 24 July 2024 21:34
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই মোদী সরকারের বাজেট পেশ হয়েছে। তাই নিয়ে আজ, বুধবার সংসদের ভিতরে এবং বাইরে দিনভর উত্তাল কাণ্ড চলেছে। এক দিকে, বিহার এবং অন্ধ্রপ্রদেশ ছাড়া বাকি রাজ্যগুলোকে কেন্দ্র বঞ্চিত করেছে বলে সরাসরি অর্থমন্ত্রীকেই রাজ্যসভার অন্দরে নিশানা করেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। তা করতে গিয়ে নির্মলা সীতারমনকে 'মাতাজি' বলে ডেকে বসেন তিনি। অন্য দিকে এই বাজেটকে 'কুর্শি বাঁচাও বাজেট' বলে কটাক্ষ করে সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্ডিয়া জোট শরিকদের সাংসদেরা।
এর মধ্যেই খাড়্গের 'মাতাজি' ডাক নিয়ে ক্ষুব্ধ হন নির্মলা। তবে তিনি কিছু বলার আগেই এর জবাবে মুখ খোলেন রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকড়। তিনি বলেন, 'মা নয়, উনি আপনার মেয়ের মতো।'
ঠিক কী হয়েছিল?
সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে অন্ধ্র এবং বিহারের জন্যে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। এই নিয়ে রাজ্যসভায় ক্ষোভ প্রকাশ করে খাড়্গে দাবি করেন, তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তীসগড়-- কোনও রাজ্যই কিছু পায়নি। এমনকি অর্থমন্ত্রী নিজের রাজ্য কর্নাটকের নামও বাজেটে উল্লেখ করেননি। তিনি বলেন, 'কেউ কিছু পায়নি। শুধু দু'জন ছাড়া। পকোড়া এবং জিলিপি দেওয়া হয়েছে।'
এ কথা শুনে বিরোধী দলনেতা খাড়্গেকে থামিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে কথা বলার সুযোগ দেন রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড়। তখনই কংগ্রেস সভাপতি খাড়্গে কটাক্ষ করে বলেন, 'আমায় কথা শেষ করে নিতে দিন। আমি জানি, মাতাজি কথা বলায় বেশ দক্ষ।' এই মাতাজি শুনেই ফের জবাব দেন স্পিকার নিজে। বলেন, 'উনি আপনার মাতাজি নন, বরং মেয়ের বয়সি হবেন।'
দেখুন ভিডিও।
#WATCH | Before the Opposition walked out of Rajya Sabha over 'discriminatory' Budget, LoP Rajya Sabha Mallikarjun Kharge said, "...Yeh kursi bachane ke liye yeh sab hua hai...We will condemn it and protest against it. All INDIA alliance parties will protest...How will… pic.twitter.com/i00BsjXuhL
— ANI (@ANI) July 24, 2024