Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে পাকড়াও কুখ্যাত খলিস্তানি জঙ্গি! যোগ ছিল ISI-এর সঙ্গে, নাশকতার অনুমান পুলিশের

পুলিশ মনে করছে, ধৃত জঙ্গি বড়সড় নাশকতার ছক কষছিল দেশে বসেই। তার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে।

উত্তরপ্রদেশে পাকড়াও কুখ্যাত খলিস্তানি জঙ্গি! যোগ ছিল ISI-এর সঙ্গে, নাশকতার অনুমান পুলিশের

শেষ আপডেট: 6 March 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: বাবর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর এক সক্রিয় জঙ্গিকে পাকড়াও করল পুলিশ। উত্তরপ্রদেশের কৌশাম্বিতে পাঞ্জাব পুলিশ ও উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) অভিযান চালায়। সেখান থেকেই বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। 

ধৃতের নাম লাজার মাসিহ, পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। পুলিশের দাবি, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর। জার্মানিতে থাকা বাবর খালসার মডিউল প্রধান স্বর্ণ সিং ওরফে জীবন ফৌজি-রও ঘনিষ্ঠ সহযোগী মাসিহ।

গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড, দুটি ডিটোনেটর, একটি ৭.৬২ এমএম রাশিয়ান পিস্তল, ১৩টি গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়াও, সাদা রঙের বিস্ফোরক পাউডার, গাজিয়াবাদের ঠিকানা রয়েছে এমন আধার কার্ড এবং একটি সিম ছাড়া মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত ডিজি অমিতাভ যশ এবিষয়ে জানান, বাবর খালসার জার্মানি মডিউলের প্রধান জীবন ফৌজির হয়ে কাজ করত এবং পাকিস্তানে বসবাসকারী ISI এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল।

তিনি আরও জানান, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পাঞ্জাবের বিচারবিভাগীয় হেফাজত থেকে পালিয়ে যায় মাসিহ। এতদিন সে গা ঢাকা দিয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে কৌশাম্বি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ মনে করছে, ধৃত জঙ্গি বড়সড় নাশকতার ছক কষছিল দেশে বসেই। তার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি মডিউল যুক্ত রয়েছে কি না তাও জানর চেষ্টা চলছে।

মাসিহর গ্রেফতারি দেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। 


```