Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দোভাল, প্রাক্তন র-প্রধানকে তলব মার্কিন আদালতে, খলিস্তানি পান্নুনকে খুনের চেষ্টার ষড়যন্ত্র

ভারত সরকার এক প্রতিক্রিয়ায় বলেছে, এটা পুরোপুরি অযৌক্তিক ঘটনা এবং অনধিকার চর্চা।

দোভাল, প্রাক্তন র-প্রধানকে তলব মার্কিন আদালতে, খলিস্তানি পান্নুনকে খুনের চেষ্টার ষড়যন্ত্র

খলিস্তানি জঙ্গি নেতা পান্নুন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

শেষ আপডেট: 19 September 2024 18:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রাক্তন র-প্রধানকে তলব করল মার্কিন আদালত। খলিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগ দায়েরের ভিত্তিতে এই দুজনের বক্তব্য জানতে চেয়ে সমন জারি করেছে আমেরিকার একটি নিম্ন আদালত। বৃহস্পতিবার এ বিষয়ে ভারত সরকার এক প্রতিক্রিয়ায় বলেছে, এই ঘটনা সম্পূর্ণ অনধিকার চর্চা। বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিসরি বলেন, এ বিষয়ে প্রথম যেদিন আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, সেদিনই আমরা পদক্ষেপ করেছি। একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, এটা পুরোপুরি অযৌক্তিক ঘটনা এবং অনধিকার চর্চা। আমি আপনাদের নজরে আনার জন্য বলতে চাই, অভিযোগটি করেছেন কে! পান্নুনের পরিচয় আপনারা সকলেই জানেন। উনি একটি বেআইনি সংগঠন চালান। এখানে বলা ভালো, পান্নুনকে ২০২০ সালে ভারত সরকার জঙ্গি বলে ঘোষণা করেছিল। উল্লেখ্য, খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুন মার্কিন আদালতে তাঁকে খুনের চক্রান্তের অভিযোগ করেছেন ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভারত সরকারকে আগামী ২১ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট।

ভারত সরকার ছাড়াও আদালতে দাখিল করা অভিযোগে ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তা, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (R&AW) এজেন্ট বিক্রম যাদব, প্রাক্তন র-প্রধান সামন্ত গোয়েল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নামোল্লেখ রয়েছে। উগ্রপন্থী সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান পান্নুন নিজে এই সমনের একটি কপি এক্সবার্তায় পোস্ট করেন।

প্রসঙ্গত, গতবছর মার্কিন গোয়েন্দারা গুরপন্তওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চক্রান্তের একটি নথি প্রকাশ করে। পান্নুনের একসঙ্গে আমেরিকা ও কানাডার নাগরিকত্ব আছে। মূলত কানাডায় ঘাঁটি গেড়ে তিনি খলিস্তানপন্থী কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন। মার্কিন গোয়েন্দা রিপোর্টের সত্যতা পরে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও স্বীকার করে।

যার জবাবে ভারত বলেছিল, এটা জটিল একটি বিষয়। এবং উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল। প্রাক্তন বিদেশ মুখপাত্র অরিন্দম বাগচী বলেছিলেন, মার্কিন আদালতে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভারতীয় আধিকারিকদের অভিযুক্ত করাটি একটি গুরুতর ব্যাপার। গভীর উদ্বেগেরও। কাউকে বিদেশের মাটিতে খুন করাও আমাদের সরকারের নীতির পরিপন্থী।


```