Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধ বাধলে পাকিস্তানকে সাহায্য ঘোষণা খলিস্তানি জঙ্গি পান্নুর, খোলা হবে 'লঙ্গর'

খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু ভারতীয় সেনাবাহিনীতে কাজ করা সমস্ত শিখ জওয়ান ও অফিসারদের উদ্দেশে এক বার্তায় বলেন, যদি যুদ্ধ লাগে তাহলে তাঁরা যেন ভারতের হয়ে লড়াই না করেন। তাঁর কথায়, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে ভারত ও মোদীর কাছে এটাই হবে অন্তিম যুদ্ধ। ভারতে বাস করা পাঞ্জাবিরা পাক সেনার জন্য লঙ্গর খুলবেন।

যুদ্ধ বাধলে পাকিস্তানকে সাহায্য ঘোষণা খলিস্তানি জঙ্গি পান্নুর, খোলা হবে 'লঙ্গর'

গুরপতওয়ান্ত সিং পান্নু

শেষ আপডেট: 1 May 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে খলিস্তানি জঙ্গিরা পাক সেনাবাহিনীকে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। দলের সদস্যদের এমনটাই নির্দেশ দিল 'শিখস ফর জাস্টিস' নামে খলিস্তানপন্থী সংগঠন। এসএফজে-র শীর্ষ নেতা বলেছেন, দুদেশের যুদ্ধ বাধলে সীমান্ত এলাকায় বসবাসকারী ভারতীয় পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীর জন্য 'লঙ্গর' খুলবে। উল্লেখ্য, শিখ ধর্মে 'লঙ্গর' হল অতি পবিত্র একটি প্রথা। যেখানে গুরুসেবায় ক্ষুধার্তকে খাবার ও জল সরবরাহ করা হয় বিনামূল্যে।

খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু ভারতীয় সেনাবাহিনীতে কাজ করা সমস্ত শিখ জওয়ান ও অফিসারদের উদ্দেশে এক বার্তায় বলেন, যদি যুদ্ধ লাগে তাহলে তাঁরা যেন ভারতের হয়ে লড়াই না করেন। তাঁর কথায়, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে ভারত ও মোদীর কাছে এটাই হবে অন্তিম যুদ্ধ। ভারতে বাস করা পাঞ্জাবিরা পাক সেনার জন্য লঙ্গর খুলবেন।

ভারত-পাকিস্তান চলতি উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাঞ্জাবের অমৃতসর জেলার ভারোপাল গ্রামের কাছে জঙ্গি হামলার ছক ফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জাব পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে দুটি হাত গ্রেনেড, তিনটি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৫০টি কার্তুজ উদ্ধার হয়েছে।

```