Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এয়ার ইন্ডিয়ার বিমান বয়কটের ডাক খলিস্তানিদের, নিরাপত্তার আশ্বাস দিল কানাডা

এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করতে শিখদের প্রতি ফতোয়া জারি করেছে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখস ফর জাস্টিস। ওই সংগঠনের শীর্ষ কর্তা গুরপাতওয়ান্ত পন্নুন এক ভিডিও বার্তায় শিখ সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, ১৯ নভেম্বরের পর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। আমরা কারও প্রাণ নেওয়ার কথা বলছি না। সতর্ক করছি। 

এয়ার ইন্ডিয়ার বিমান বয়কটের ডাক খলিস্তানিদের, নিরাপত্তার আশ্বাস দিল কানাডা

শেষ আপডেট: 10 November 2023 10:02

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করতে শিখদের প্রতি ফতোয়া জারি করেছে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখস ফর জাস্টিস। ওই সংগঠনের শীর্ষ কর্তা গুরপাতওয়ান্ত পন্নুন এক ভিডিও বার্তায় শিখ সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, ১৯ নভেম্বরের পর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। আমরা কারও প্রাণ নেওয়ার কথা বলছি না। সতর্ক করছি। 

প্রসঙ্গত, পন্নুন নিজে কানাডার নাগরিক এবং সে দেশেই শিখস ফর জাস্টিস অত্যন্ত সক্রিয়। পন্নুনের ভিডিও বার্তার পর ভারত সরকার আলোচনা শুরু করেছে কানাডা প্রশাসনের সঙ্গে। 

এই ক্ষেত্রে জাস্টিন ট্রুডোর সরকারের প্রাথমিক প্রতিক্রিয়ায় নয়াদিল্লি খুশি বলে সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে। খলিস্তানি ইস্যুতেই হালে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এখনও তা স্বাভাবিক হয়নি। তবে কূটনৈতিক সম্পর্ক থাকায় ট্রুডো প্রশাসন আন্তর্জাতিক আইন ও বিধি মেনে দ্রুত সাড়া দিয়েছে। কানাডার পরিবহণ মন্ত্রী পাবলো রড্রিগসের মুখপাত্র জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমানের প্রতি বাড়তি সুরক্ষা নজরদারি থাকবে। দেশের নিরাপত্তা ও গোয়েন্দা এজেন্সিগুলিকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। 

পান্নুনের হুমকিতে ৩৮ বছর আগে কানাডাগামী ভারতীয় বিমানে বিস্ফোরণের স্মৃতি ফিরে এসেছে। শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বব্বর খালসা আটলান্তিকের উপর ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ বিমানে বিস্ফোরণ ঘটালে ৩২৯জন যাত্রী নিহত হন। তাঁদের মধ্যে ২৬৮ জনই ছিলেন কানাডার বাসিন্দা। এছাড়া ২৭জন ছিলেন ব্রিটিশ ও ২৪জন ভারতীয় নাগরিক। 

ওই ঘটনার মূল চক্রি ইন্দর জিং সিং রেওয়াত ছিল কানাডার নাগরিক। সেটাই একমাত্র ঘটনা নয়, বিমান অপহরণ, বিস্ফোরণ ঘটানো খলিস্তানিদের প্রচলিত কৌশল। দু’বার এই সংগঠন পাক জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় বিমান অপহরণ করেছে। প্রতিবারই তারা জেল বন্দি খলিস্তানি জঙ্গিদের মুক্তির দাবি তোলে। 

এবার সরাসরি বিমানে হামলা, অপহরণের কথা না বলা হলেও সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কানাডার বিভিন্ন বিমান বন্দরে নিয়মিত এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করে। গত জুনে সে দেশে খলিস্তানি জঙ্গি হরদীর সিং গুজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্সির যুক্ত থাকার অভিযোগ করেন প্রধানমন্ত্রী ট্রুডো। গুজ্জর ছিল কানাডার নাগরিক। ভারতে জঙ্গি তালিকায় তার নাম ছিল। 

ট্রুডোর অভিযোগের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। দুই দেশই কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করে। ভারত বাড়তি পদক্ষেপ হিসাবে কানাডার ৪০ জন কূটনীতিককে ফিরিয়ে নিতে বলে। তবে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া ফের শুরু করেছে নয়াদিল্লি। 

পান্নুনের হুঁশিয়ারির পর অবশ্য আন্তর্জাতিক বিধি মেনেই দুই দেশ কাজ করছে। ভারত এই ব্যাপারে কানাডার দৃষ্টি আকর্ষণ করা মাত্রা ট্রুডো প্রশাসন সাড়া দিয়েছে বলে খবর।


```