Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তপ্ত কেরল, মুখ্যমন্ত্রী কন্যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট, বিজয়নের পাশে দল

বিজয়নের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস ও বিজেপি। দুই বিরোধী দল মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ময়দানে নামার কথা জানিয়েছে।

তপ্ত কেরল, মুখ্যমন্ত্রী কন্যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট, বিজয়নের পাশে দল

ফাইল ছবি

শেষ আপডেট: 9 April 2025 08:31

দ্য ওয়াল ব্যুরো: কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী (Chief Minister of Kerala) পিনারাই বিজয়নের (Pynarayi Vijayan) মেয়ে টি বীণার (T Vina) বিরুদ্ধে দুর্নীতির (Corruption) অভিযোগে আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী এজেন্সি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (serious fraud investigation office) (এসএফআইও)। কেন্দ্রীয় সরকারের কোম্পানি বিষয়ক মন্ত্রকের ওই চার্জশিটকে হাতিয়ার করে বীণার বিরুদ্ধে বেআইনি পথে অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (enforcement directorate)।

এরপরই বিজয়নের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস ও বিজেপি। দুই বিরোধী দল মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ময়দানে নামার কথা জানিয়েছে। অন্যদিকে, পাল্টা সরব হয়েছে পিনারাইয়ের দল সিপিএম। শাসক দলের দাবি, পিনারাই কন্যার বিরুদ্ধে তোলা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সিপিএমের এই বক্তব্য নিয়ে আমার বাম মহলে আপত্তি উঠেছে। শরিক দল এবং সিপিএমের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর কন্যার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব পার্টি কেন দিচ্ছে। মুখ্যমন্ত্রী বিজয়ন যে মেয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের সঙ্গে যুক্ত নন, শুধু সেটুকুই দাবি করতে পারে দল।

আসলে বছর ঘুরতেই কেরলে বিধানসভার ভোট। দলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দিয়ে টানা দু’বারের মুখ্যমন্ত্রী পিনারাইকে ফের দলের মুখ করে বিধানসভা ভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সিপিএম। এই সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা কাঁদা ছোঁড়ার চেষ্টা করছে বলে সিপিএম পাল্টা সরব হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিসের বিরুদ্ধে অভিযোগ আরও আছে। সৌদি আরব থেকে সোনা পাচারের একটি চক্রের সঙ্গে পিনারাইয়ের অফিসের যোগ নিয়ে তদন্ত চালাচ্ছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পিনারাই বিজয়নের কন্যার বিরুদ্ধে অভিযোগ তাঁর কোম্পানি এক্সালোজিক সল্যুশন প্রাইভেট লিমিটেড কোচিন মিনারেল লিমিটেডের কাছ থেকে এক কোটি ৭০ লাখ টাকা পেয়েছেন কোনও ধরনের পরিষেবা না দিয়েই। কোচিনের সংস্থাটির সঙ্গে বিজয়ন কন্যার অধূনা বন্ধ কোম্পানির চুক্তি হয়েছিল তথ্য প্রযুক্তি বিষয়ে পরিষেবা দেওয়ার।

সার্ভিস না দিয়েই কীভাবে মুখ্যমন্ত্রীর মেয়ের কোম্পানি দেড় কোটি টাকার বেশি পেয়ে গেল তা নিয়েই তদন্ত শুরু করে এসএফআইও। মঙ্গলবার তারা কোচি আদালতে চার্জশিট জমা করেছে। এরপরই সক্রিয় হয় ইডি। ওই তদন্তকারী সংস্থার তিরুবনন্তপুরমের অফিস জানিয়েছে তারা এ বার তদন্ত শুরু করবে। সেই ঘোষণা এবং বিরোধীদের অভিযোগ খণ্ডন করে বিবৃতি দেয় মুখ্যমন্ত্রী বিজয়নের অফিস। তারা দাবি করে টি বীণার কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে মুখ্যমন্ত্রীর অফিসের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর অফিস প্রভাব খাটানোয় বিনা কাজে দেড় কোটির বেশি অর্থ পেয়েছে তাঁর কন্যার কোম্পানি।


```