Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ধর্ষণে অভিযুক্ত মালয়ালম অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কেরলে

সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন ধর্ষণে অভিযুক্ত অভিনেতা।

ধর্ষণে অভিযুক্ত মালয়ালম অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কেরলে

মালয়ালম অভিনেতা সিদ্দিক

শেষ আপডেট: 26 September 2024 12:46

দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান মালয়ালম অভিনেতা সিদ্দিক-এর বিরুদ্ধে নিখোঁজ বা লুক আউট নোটিস জারি করেছে কেরল পুলিশ। কেরল হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন নাকচ হওয়ার পর সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন ধর্ষণে অভিযুক্ত অভিনেতা। সেই রায়ের আগেই তাঁর বিরুদ্ধে হেমা কমিটির রিপোর্টের পর এক অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা করে তদন্তকারী বিশেষ দল।

লুক আউট নোটিসটি সব জেলা সদরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ ৬১ বছর বর্ষীয় অভিনেতা সিদ্দিক রাজ্য ছেড়ে পালিয়ে যেতে পারেন। গত ২ দিন তাঁর ফোন বন্ধ থাকার পর বুধবার কিছুক্ষণের জন্য বাজলেও তারপর থেকে ফের বন্ধ রয়েছে। পুলিশ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সব থানায় সিদ্দিকের ছবি সহ নোটিসটি টাঙিয়ে দিতে। 

যে অভিনেত্রী অভিযোগটি এনেছিলেন, তিনি এখন সিদ্দিকের নিখোঁজের কারণে আশঙ্কায় ভুগছেন বলে পুলিশকে জানিয়েছেন। তিনি পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন। প্রসঙ্গত, ধর্ষণের অভিযোগ ওঠার পরই সিদ্দিক মালয়ালম চলচ্চিত্র সংগঠন আম্মার সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন।


```