Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৮৩ কিলোমিটার গাড়ি চালিয়ে ভিনরাজ্যে গিয়ে স্ত্রীকে খুন! বাড়ি ফিরে এসে আত্মঘাতী স্বামী

পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। সম্প্রতি ঝগড়া আরও বেড়ে যাওয়ায় সঙ্গীতা কেরলের বাড়ি ছেড়ে নিজের বাড়ি তামিলনাড়ুতে চলে আসেন।

৮৩ কিলোমিটার গাড়ি চালিয়ে ভিনরাজ্যে গিয়ে স্ত্রীকে খুন! বাড়ি ফিরে এসে আত্মঘাতী স্বামী

ফাইল ছবি

শেষ আপডেট: 4 March 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্বামী-স্ত্রী দুটি আলাদা রাজ্যে ছিলেন। কৃষ্ণকুমার ছিলেন কেরলে (Kerala Incident)। সঙ্গীতা ছিলেন তামিলনাড়ুতে (Tamilnadu)। প্রায় ৮৩ কিলোমিটার গাড়ি চালিয়ে ভিনরাজ্যে গিয়ে স্ত্রীকে খুন করেন কৃষ্ণ। তারপর বাড়ি ফিরে এসে আত্মঘাতীও হন। কেরলের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। 

পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। সম্প্রতি ঝগড়া আরও বেড়ে যাওয়ায় সঙ্গীতা কেরলের বাড়ি ছেড়ে নিজের বাড়ি তামিলনাড়ুতে চলে আসেন। কিন্তু কৃষ্ণ যে বিষয়টিকে ভালভাবে নেননি তা এই ঘটনাই প্রমাণ করে। প্রথমে প্রায় ৮৩ কিলোমিটার গাড়ি চালিয়ে কোয়েম্বাটর যান তিনি। সেখানেই চরম ঘটনা ঘটান কৃষ্ণ। 

পেশায় শিক্ষিকা ছিলেন সঙ্গীতা। পড়াতেন বাড়ির কাছেই একটি স্কুলে। কোয়েম্বাটর পৌঁছে শ্বশুরবাড়ি যান কৃষ্ণ। সেখানেই গুলি করে স্ত্রীকে খুন করেন তিনি। জানা গেছে, এই ঘটনার পর কোনও সময় নষ্ট না করেই গাড়িতে উঠে কেরলের উদ্দেশে রওনা দেন কৃষ্ণ। বাড়ি ফিরে এসে বাবার সামনেই নিজেকে গুলি করে শেষ করেন তিনি। গুলির আওয়াজ পেয়ে পাড়া-প্রতিবেশীরা তাঁর বাড়িতে আসেন। কৃষ্ণর রক্তাক্ত দেহ দেখে পুলিশকে খবর দেন তাঁরা। 

পুলিশ জানিয়েছেন, দম্পতির ২টি মেয়ে রয়েছে, আমিশা এবং অক্ষরা। তাঁরা মায়ের সঙ্গেই তামিলনাড়ুর বাড়িতে ছিলেন। ঘটনার দিন তাঁদের স্কুল ছিল, সেই কারণে তাঁরা বাড়িতে ছিলেন না। এই সুযোগেই কৃষ্ণ খুন করেন সঙ্গীতাকে। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন কৃষ্ণ? পুলিশ জানতে পেরেছে, সঙ্গীতার কোনও এক পুরুষ বন্ধুর সঙ্গে মেলামেশা নিয়ে তীব্র আপত্তি ছিল কৃষ্ণকুমারের। সেই নিয়েই দুজনের মধ্যে দুরত্ব বাড়ে। তাঁরা ডিভোর্সের কথাও ভাবছিলেন। 


```