Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেমন্তের পর কি কেজরিওয়াল, তেজস্বী? জল্পনা তুঙ্গে, রাহুলের নিশানায় বিজেপি

নীতীশ কুমারের জোট বদল, হেমন্তের গ্রেফতারির পর কেজরিওয়াল, তেজস্বীদের সম্ভাব্য পরিণতি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে এনডিএ শিবিরে।

হেমন্তের পর কি কেজরিওয়াল, তেজস্বী? জল্পনা তুঙ্গে, রাহুলের নিশানায় বিজেপি

শেষ আপডেট: 31 January 2024 23:41

দ্য ওয়াল ব্যুরো: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা বুধবার যখন হেমন্ত সরেনকে জিজ্ঞাসাবাদ করছেন তখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মেল করে ফের তলব করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এই নিয়ে পাঁচবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি। দিল্লির মদকাণ্ডের প্রাথমিক চার্জশিটে নাম আছে মুখ্যমন্ত্রীর। হেমন্তের পরিণতি হতে পারে তাঁরও, চরম উৎকণ্ঠায় আছে কেজরিওয়ালের দল। 

ইডি গ্রেফতার করতে পারে তেজস্বী যাদবকে, এই ভয়ে সিঁটকে আছে আরজেডি। বস্তুত, নীতীশ কুমারের জোট বদল, হেমন্তের গ্রেফতারির পর কেজরিওয়াল, তেজস্বীদের সম্ভাব্য পরিণতি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে এনডিএ শিবিরে। হেমন্তকে গ্রেফতারের পর বুধবার রাতে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে ইডি সিবিআই, আয়কর বিভাগের তীব্র সমালোচনা করে বলেছেন, এই এজেন্সি গুলির কাজ হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের জেলে ঢোকানো। দুর্নীতির পাঁকে নিমজ্জিত বিজেপি কিনা ভ্রষ্টাচারের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলছে। 

এদিকে, বুধবার রাতে আপ সূত্রে জানানো হয় এবারও ইডির কাছে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। কেজরিওয়ালের দফতর থেকে ইডিকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে ব্যস্ত।

অন্যদিকে, আপ সূত্রের খবর ২ ফেব্রুয়ারি কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দিল্লিতে বিজেপির সদর দফতরের বাইরে ধর্না দেবেন। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে এই কর্মসূচি নিয়েছে আপ। ওই দিনই ইডি তলব করেছে কেজরিওয়ালকে।

 ইডি সূত্রে খবর, হেমন্ত সরেনের মতো এরপর কেজরিওয়ালকেও জেরা করতে তাঁর দিল্লির বাংলায় গিয়ে হাজির হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেজরিওয়ালের আশঙ্কা তাঁকেও গ্রেফতার করা হবে। 

ইডি সূত্রে বলা হচ্ছে, কেজরিওয়াল বারে বারে তলব এড়িয়ে গেফতার হওয়ার পরিস্থিতি তৈরি করছেন। তিনি শহিদের মর্যাদা পেতে চাইছেন। পাঁচবার তলব প্রত্যাখ্যান করার পর ইডির সুযোগ আছে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা বের করার। 
 
এদিকে, বিহারে আরজেডি শিবিরে জোর জল্পনা শুরু হয়েছে, যে কোনও দিন লালুপ্রসাদের ছোট ছেলে তথা সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে রেলে জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় গ্রেফতার করা হতে পারে। মঙ্গলবার তাঁকে সাত ঘণ্টা জেরা করেছে ইডি। একই মামলায় আগের দিন তাঁর বাবা তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে জেরা করে ইডি।


```