Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কেজরিওয়াল ১৫ দিন তিহারে, পড়বেন গীতা, রামায়ণ এবং হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

কেজরিওয়াল ১৫ দিন তিহারে, পড়বেন গীতা, রামায়ণ এবং হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড

অরবিন্দ কেজরিওয়াল - ফাইল চিত্র

শেষ আপডেট: 1 April 2024 13:09

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্বস্তি মিলল না আবগারি দুর্নীতির অভিযোগে ধৃত মুখ্যমন্ত্রীর। আগামী ১৫ মার্চ পর্যন্ত তাঁকে জেল হেফাজতে থাকতে হবে। কেজরি তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগ তুলে ইডি তাঁর ১৫ দিনের জেল হেফাজতের আবেদন জানায়।

এদিনই অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ শেষে তাঁকে আদালতে পেশ করা হয়। ইডি তাঁকে ফের হেফাজতে চায়নি। সে কারণে আদালত মুখ্যমন্ত্রীকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। তিহার জেলে পাঠানোর আগে অরবিন্দ কেজরিওয়াল স্ত্রী সুনীতা এবং দিল্লির দুই মন্ত্রী আতিশী ও সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করতে পারবেন বলেও আদালত তাঁকে অনুমতি দিয়েছে।

আদালতে ইডি বলেছে, উনি তদন্তে অসহযোগিতা করে চলেছেন। যে কোনও প্রশ্নের পাশ কাটানো জবাব দিচ্ছেন। এমনকী এখনও উনি ওনার ডিজিটাল ডিভাইসগুলির পাসওয়ার্ড দেননি। কেজরির তরফে হাজির থাকা আইনজীবী আদালতের কাছে কিছু ওষুধ এবং বিশেষ খাদ্যতালিকার অনুমতি প্রার্থনা করেন। কারণ, কেজরি দীর্ঘদিন ধরে কিছু অসুখে ভুগছেন। আদালতের কাছে তিনি মুখ্যমন্ত্রীকে তিনটি বই পড়তে দেওয়ার অনুমতি চান। সেই তিনটি বই হল, ভাগবদ্গীতা, রামায়ণ এবং নীরজা চৌধুরির 'হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড।'

 সকালে রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিকে আনা হলে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী যা করছেন, তা কি দেশের ভালোর জন্য নয়? এর জবাবে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেন, দিল্লিকে কে লুট করেছে, আশা করি মানুষ এবার দেখতে পাবে।


```