Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কেজরিওয়াল একা নন, দুর্নীতিতে যুক্ত আস্ত আপও! আবগারি মামলায় আদালতে আর কী জানাল ইডি

শুধু তাই নয়, আম আদমি পার্টিকে একটি কোম্পানি এবং কেজরিওয়ালকে তার ডিরেক্টর বলেও এদিন আদালতে উল্লেখ করেছেন ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু।

 কেজরিওয়াল একা নন, দুর্নীতিতে যুক্ত আস্ত আপও! আবগারি মামলায় আদালতে আর কী জানাল ইডি

অরবিন্দ কেজরিওয়াল।

শেষ আপডেট: 17 May 2024 20:50

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল একা নন, আবগারি দুর্নীতিতে জড়িত গোটা আম আদমি পার্টি! শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত চার্জশিট দাখিল করে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

পর্যবেক্ষকদের মতে, রাজনীতির ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা। কারণ, এই প্রথমবার কোনও স্বীকৃত রাজনৈতিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আদালতে জমা পড়ল চার্জশিট।

এর আগে আবগারি মামলায় ইডি সাতটি চার্জশিট জমা দিয়েছিল। এদিন অতিরিক্ত চার্জশিটে দুর্নীতির 'কিংপিন হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছে ইডি। একই সঙ্গে আপের বিরুদ্ধেও দুর্নীতিতে যুক্ত থাকার দাবি করেছে ইডি।

শুধু তাই নয়, আম আদমি পার্টিকে একটি কোম্পানি এবং কেজরিওয়ালকে তার ডিরেক্টর বলেও এদিন আদালতে উল্লেখ করেছেন ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। আদালতে তিনি বলেন, "আপ একটা কোম্পানি। আর সেই কোম্পানির দুর্নীতির কিংপিন ছিলেন ডিরেক্টর কেজরিওয়াল!"

২০২১ সালে দিল্লির আবগারি নীতিতে বদল আনে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার। পরে যদিও সেই নীতি বাতিল করা হয়। সিবিআই সেই সময় দাবি করেছিল, ২০২১-২২ সালের আবগারি নীতিতে দিল্লি সরকার কয়েক জন মদ ব্যবসায়ীকে অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা পাইয়ে দিয়েছিল। তার বদলে বিপুল অর্থের লেনদেন হয়েছিল। যদিও গোড়া থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আপ।

২০২২ থেকে প্রকাশ্যে আসে দিল্লির আবগারি দুর্নীতির বিষয়টি। তার পর থেকে একের পর এক আপ নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এমনকী গ্রেফতার হতে হয়েছিল খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও। কেবল আপ নয়, আবগারি দুর্নীতিতে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতাকেও গ্রেফতার করেছে ইডি। সব মিলিয়ে এখনও পর্যন্ত আবগারি দুর্নীতিতে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

 জানা গেছে, আপকে অভিযুক্ত করার পাশাপাশি এদিনের অতিরিক্ত চার্জশিটে কেজরির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


```