Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

হনুমানজীর আশীর্বাদ নিয়ে শনিবার থেকে ভোট প্রচারে কেজরিওয়াল, দিনভর কী কী কর্মসূচি আপ নেতার

৫০ দিন পর শুক্রবার অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। সময় নষ্ট না করে শনিবার থেকেই ভোট প্রচারে নামতে চলেছেন তিনি।

হনুমানজীর আশীর্বাদ নিয়ে শনিবার থেকে ভোট প্রচারে কেজরিওয়াল, দিনভর কী কী কর্মসূচি আপ নেতার

অরবিন্দ কেজরিওয়াল।

শেষ আপডেট: 11 May 2024 07:43

দ্য ওয়াল ব্যুরো: ৫০ দিন পর শুক্রবার অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। সময় নষ্ট না করে শনিবার থেকেই ভোট প্রচারে নামতে চলেছেন তিনি।

শনিবার সকালে দিল্লির কনট প্লেসে হনুমানজির মন্দিরে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে আশীর্বাদ নিয়ে পার্টি অফিসে যাবেন। সাংবাদিক বৈঠকের পর বিকেলে দক্ষিণ দিল্লিতে রোড শো করার কথা রয়েছে তাঁর।

গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় রাজধানীর মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার অন্তর্বর্তীকালীন জামিনের খবর সামনে আসতেই তিহাড় জেলের বাইরে ভিড় জমান আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা। রীতিমতো আতসবাজি ফাটিয়ে মিষ্টি মুখ করে জেল থেকে কেজরিওয়ালকে নিয়ে শোভাযাত্রা তাঁর বাড়ির দিকে রওনা দেয়।

ভোটের মুখে কেজরিওয়ালের গ্রেফতারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপ ব্যবহারের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। এবার জামিনে মুক্তির পর এ ব্যাপারে কেজরিওয়াল কী বলেন, তা নিয়ে কৌতূহলী সব মহল।

কেজরিওয়ালের মুক্তি ভোটে সহায়ক হিসেবে কাজ করবে বলে শুক্রবারই টুইটে দাবি করেছেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

শুক্রবার দিল্লিতে আপ সরকারের মন্ত্রী সৌরভ ভরদ্বাজও বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালের এই জামিন 'ইন্ডিয়া' জোটের জন্যই একটা গেম চেঞ্জার হতে চলেছে। ওঁকে গ্রেফতার করাটাই বিজেপির অন্যতম ভুল হয়েছে। যাতে ক্ষতি হচ্ছে বিজেপির। দেশের মানুষের মনে, আলোচনায় অরবিন্দজি রয়েছেন।"


```