Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

ইডিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার কেজরির, জামিন খারিজ কবিতার

দিল্লি আবগারি দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে তোলার আগেই এই মামলায় অস্বস্তি বাড়িয়ে বিআরএস নেত্রী কে কবিতার জামিন নামঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

ইডিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন প্রত্যাহার কেজরির, জামিন খারিজ কবিতার

শেষ আপডেট: 22 March 2024 13:06

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি আবগারি দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে তোলার আগেই এই মামলায় অস্বস্তি বাড়িয়ে বিআরএস নেত্রী কে কবিতার জামিন নামঞ্জুর করল সুপ্রিম কোর্ট। অন্যদিকে, ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়াল যে আর্জি জানিয়েছিলেন, তা শুক্রবার দুপুরের মধ্যেই প্রত্যাহার করে নিয়েছেন। দিল্লিতে তাঁর গ্রেফতারির প্রতিবাদে দলের নেতা-মন্ত্রী ও সমর্থকরা ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভের নেতৃত্বে থাকা মন্ত্রী আতিশী এবং সৌরভ ভরদ্বাজকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ।

তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের মেয়ে তথা বিধান পরিষদ সদস্য কে কবিতার জামিনের শুনানি হয় বিচারপতি সঞ্জীব খান্না, এমএম সুরেশ এবং বেলা এম ত্রিবেদীর বেঞ্চে। বেঞ্চ কবিতাকে বিচারাধীন আদালতে জামিনের আবেদন করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট বলে, সকলের জন্য একই নীতি হওয়া উচিত। জামিনের জন্য সরাসরি সুপ্রিম কোর্টে আর্জি জানানো যায় না। কিন্তু, এরকমটা ঘটে থাকে কারণ এইসব আবেদনকারীরা হলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাঁরা সোজা সুপ্রিম কোর্টে আসার সামর্থ্য রাখেন। কিন্তু, আইন সকলের জন্য এক, তাঁকে প্রথমে বিচারাধীন আদালতের দ্বারস্থ হতে হবে।

 এদিকে, ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরির পক্ষে শীর্ষ আদালতে হাজিরা দিয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দেন, যেহেতু হেফাজত নিয়ে এই আবেদন পরস্পরবিরোধী তাই তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়ালকে এদিনই হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে যাচ্ছে ইডি।


```