Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসিপির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের, সিসিটিভি জমা দেওয়ার নির্দেশ বিচারকের

এই প্রথম নয়, এর আগে আবগারি মামলায় ইডি দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের পর আদালতে হাজির করানোর সময়ও ওই এসিপি আদালত চত্বরে হাজির হওয়া মানুষের সঙ্গে ইচ্ছে করে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোাগ করেন কেজরিওয়াল।

 এসিপির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের, সিসিটিভি জমা দেওয়ার নির্দেশ বিচারকের

শেষ আপডেট: 23 March 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: ইডি হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগের ভিত্তিতে দিল্লির এক এসিপি (সহকারী পুলিশ কমিশনার)-র বিরুদ্ধে আদালত চত্বরের সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারক কাবেরি বাওয়েজা।

সংবাদ সংস্থা সূত্রের খবর, দিল্লি আদালতে বিচারকের কাছে কেজরিওয়াল অভিযোগ করেন, তাঁকে শুক্রবার যখন আদালতে হাজির করানো হচ্ছিল, তখন কোর্ট চত্বরে হাজির হওয়া মানুষের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন দিল্লির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার একে সিং। 

এই প্রথম নয়, এর আগে আবগারি মামলায় ইডি দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের পর আদালতে হাজির করানোর সময়ও ওই এসিপি আদালত চত্বরে হাজির হওয়া মানুষের সঙ্গে ইচ্ছে করে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোাগ করেন কেজরিওয়াল।

আদালত সূত্রে জানা গেছে, বিচারক দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগটি গ্রহণ করেছেন। এরপরই কোর্ট চত্বরের সিসিটিভি ফুটে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক। মামলার পরবর্তী শুনানির দিন ওইভিডিও ফুটেজ খতিয়ে দেখবেন বিচারক। 

আদালতেও এও জানানো হয়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে ওই এসিপিকে সরিয়ে দিতে চেয়েছিলেন কেজরিওয়াল।

আবগারি দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। পরের দিন তাঁকে এজলাসে তোলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা ওই এসিপি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ।


```