Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

হাসপাতালে ভর্তি চন্দ্রশেখর রাও, ভেঙেছে কোমরের হাড়! 'মর্মাহত' মোদী

চিকিৎসকদের মতে, চন্দ্রশেখর কোমরে ভাল রকমই চোট পেয়েছেন। কোমরের হাড় ভেঙে গিয়েছে। সেই হাড় জোড়া লাগাতে অস্ত্রোপচার করা হতে পারে। তবে তার আগেই তাঁকে পর্যবেক্ষণ করা হবে।

হাসপাতালে ভর্তি চন্দ্রশেখর রাও, ভেঙেছে কোমরের হাড়! 'মর্মাহত' মোদী

শেষ আপডেট: 8 December 2023 11:33

দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গনা রাজ্যে পালা বদলের ধাক্কায় কুর্সি হারিয়েছেন ভারত রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই নিজের বাড়িতে পড়ে পায়ে ও কোমরে চোট পেলেন তিনি। চোট এতটাই মারাত্মক যে, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হায়দরাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বিআরএস দলের সুপ্রিমোকে। বাড়িতেই পড়ে যান তিনি। চিকিৎসকদের মতে, চন্দ্রশেখর কোমরে ভাল রকমই চোট পেয়েছেন। কোমরের হাড় ভেঙে গিয়েছে। সেই হাড় জোড়া লাগাতে অস্ত্রোপচার করা হতে পারে। তবে তার আগেই তাঁকে পর্যবেক্ষণ করা হবে।

রবিবার তেলঙ্গনা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, চন্দ্রশেখর রাও-এর দল বিআরএস-কে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রেবন্ত রেড্ডি। ভোটের ফল বের হওয়ার পর থেকেই খুব একটা বাড়ি থেকে বের হচ্ছিলেন না চন্দ্রশেখর। নিজের বাড়ি থেকেই দলীয় কাজকর্ম সারছিলেন তিনি। দলীয় নেতা-কর্মীদের বাড়িতে ডেকে পাঠাচ্ছিলেন, সেখানেই কথা বলে নিচ্ছিলেন বিআরএস দলের প্রধান। 

জানা গেছে, বৃহস্পতিবার চোট পাওয়ার পর চন্দ্রশেখরকে হায়দরাবাদের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে ভর্তি করিয়ে নেন। চোটের খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে চন্দ্রশেখরের দ্রুত সুস্থ কামনা করেছেন। তিনি লেখেন, 'তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর চোট পেয়েছেন জেনে আমি খুবই মর্মাহত। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।'


```