Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে মামলা প্রত্যাহার কেসিআর-কন্যা কে কবিতার

তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা ইডি-র তলবকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে করা মামলা মঙ্গলবার প্রত্যাহার করলেন

সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে মামলা প্রত্যাহার কেসিআর-কন্যা কে কবিতার

শেষ আপডেট: 19 March 2024 16:18

দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা ইডি-র তলবকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে করা মামলা মঙ্গলবার প্রত্যাহার করলেন। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে ইডি হেফাজতে থাকা ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলঙ্গানার বিধান পরিষদীয় সদস্য গ্রেফতার হওয়ায় ওই আবেদনের আর কোনও মূল্য থাকে না। তাই এদিন আগের আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহলের মত।

কে কবিতার ওই আর্জির শুনানি ছিল আজ, মঙ্গলবার। এদিকে, কবিতা তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে পৃথক একটি আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৫ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভারত রাষ্ট্র সমিতির নেত্রী, তেলঙ্গানা বিধান পরিষদ সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা কে কবিতাকে গ্রেফতার করে। শুক্রবার হায়দরাবাদের বাড়িতে তল্লাশি চলাকালীন তাঁকে আটক করে তদন্তকারী সংস্থা। শুক্রবার বিকেলে আচমকাই কবিতার বাড়িতে অভিযানে আসেন আয়কর এবং ইডি আধিকারিকরা। 

তাঁকে আয়কর দফতর এবং ইডি একাধিকবার হাজিরার জন্য তলব করেছিল। কিন্তু, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এজেন্সির মুখোমুখি হওয়া এড়িয়ে গিয়েছেন। উল্লেখ্য, এর আগে কেসিআর লোকসভা ভোটের প্রার্থীতালিকা প্রকাশ করলেও মেয়েকে টিকিট দেননি। আশ্চর্যজনক মনে হলেও সত্যি বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও নিজামাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবার কবিতাকে টিকিট দেননি। নিজামাবাদ থেকে দুটি লোকসভা ভোটে দাঁড়িয়ে একবার জেতেন কবিতা। এবার তাঁকে বাদ দিয়ে প্রাক্তন বিধায়ক বাজিরেড্ডি গোবর্ধনকে প্রার্থী করেছেন কেসিআর। কবিতা ২০১৪ সালে কংগ্রেসকে হারিয়ে নিজামাবাদ থেকে সাংসদ হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, কেসিআর তাঁর ঘাড় থেকে পরিবারতান্ত্রিক রাজনীতির মালা খুলে ফেলতে চাইছেন। কংগ্রেস এবং বিজেপি উভয় দলেরই অভিযোগ তেলঙ্গানা রাজনীতিতে কেসিআরের পরিবারই রাজ করে। যেমন তাঁর ছেলে কেটিআর, মেয়ে কবিতা, দুই ভাইপো টি হরিশ রাও ও সন্তোষ কুমার। এই পরিবারভিত্তিক সরকার চালানোর জন্যই গতবছর বিধানসভা ভোটে দলের পরাজয় ঘটেছে। এবার মেয়েকে লোকসভার টিকিট বঞ্চিত করে সেই অপবাদ মুছে ফেলার চেষ্টা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।


```