Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলকাতার থেকে উষ্ণ শ্রীনগর, ২৫ বছরে এরকম তাপপ্রবাহ দেখেনি ভূস্বর্গ

চোখ কপালে উঠলেও আবহাওয়া দফতরের হিসাবে এটাই সত্যি!

কলকাতার থেকে উষ্ণ শ্রীনগর, ২৫ বছরে এরকম তাপপ্রবাহ দেখেনি ভূস্বর্গ

শ্রীনগরে ডাল লেকে শান্তির স্নান।

শেষ আপডেট: 4 July 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: মহানগরীতে কয়েকদিনের মেঘ-বৃষ্টির ড্রিবলিংয়ে হাঁসফাঁস করা গরম সাইডলাইনে চলে গিয়েছে। দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে সর্বত্রই বৃষ্টির অকৃপণ দান ঝরে পড়ছে। কিন্তু, গরমের হাত থেকে পরিত্রাণ পেতে যে কাশ্মীরে মানুষ ছুটে যায়, সেখানেই এখন কলকাতার থেকে উষ্ণতা বেশি। চোখ কপালে উঠলেও আবহাওয়া দফতরের হিসাবে এটাই সত্যি!

গত ২৫ বছরের মধ্যে জুলাই মাসে এত গরম পড়েনি ভূস্বর্গের রাজধানী শ্রীনগরে। স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি বেশি। উপত্যকায় গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে। বুধবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যেখানে গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

বেসরকারি আবহাওয়া পূর্বাভাসবিদ ফৈজান আরিফ বলেন, ১৯৯৯ সালের পর বুধবারই প্রথম জুলাই মাসে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রিতে পৌঁছায়। সেবছর ৯ জুলাই ছবির শহরে তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি ছুঁয়েছিল। তবে ভরা বর্ষার মাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ১০ জুলাই, ১৯৪৬ সালে। সেদিন ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

জম্মু-কাশ্মীরের গড় তাপমাত্রার হিসাবে জুলাই এবং আগস্ট মাসে গ্রীষ্মের অনুভূতি থাকে। স্কি রিসর্ট গুলমার্গে বুধবার তাপমান ছিল ২৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৫.২ ডিগ্রি বেশি। পহলগাঁওয়ে সাড়ে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রায় পারদ চড়েছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সমতল জম্মুতে ছিল ৩৬.৬ এবং লাদাখের লেহ-তে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি নামতে পারে উপত্যকায়। জম্মুতে গভীর রাত অথবা ভোররাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাশ্মীরেও সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


```