Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Pahalgam: ‘কু*ত্তে, কামি*নে, হা**রামজাদে’, পাকিস্তান ও জঙ্গিদের তুলোধনা ওয়াইসির

কাশ্মীরের পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, যাঁদের প্রায় সবাই ছিলেন পর্যটক। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান এবং লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

Pahalgam: ‘কু*ত্তে, কামি*নে, হা**রামজাদে’, পাকিস্তান ও জঙ্গিদের তুলোধনা ওয়াইসির

আসাদউদ্দিন ওয়েইসি

শেষ আপডেট: 24 April 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, যাঁদের প্রায় সবাই ছিলেন পর্যটক। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান এবং লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

এদিন হায়দরাবাদে এক সাংবাদিক বৈঠকে সন্ত্রাসবাদীদের উদ্দেশে যা নয় তাই বলেন মিম নেতা। তাঁর কথায়, “এই কামিনা, হারামজাদারা নাম জিজ্ঞাসা করে গুলি চালিয়েছে, ধর্ম দেখে হত্যা করেছে—এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এরা পাকিস্তান থেকে এসেছে, পাকিস্তানের আইএসআই এবং সরকার এদের মদত দিয়েছে।”

ওয়েইসি প্রশ্ন তোলেন, পর্যটকে ভরপুর একটি এলাকায় কেন কোনও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না কেন? কেন ঘটনাস্থলে পৌঁছাতে কুইক রিঅ্যাকশন টিমের এক ঘণ্টা সময় লাগল?

পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ওয়াইসি বলেন, “জঙ্গিদের মাথার উপর রয়েছে পাকিস্তান। এই শয়তানরা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। ওরা কাশ্মীরে শান্তি বজায় রাখতে দেবে না। সময় এসে গেছে ওদেরও উচিত শিক্ষা দেওয়ার। তাঁর কথায়,“ওদের যারা সমর্থন করে, তারাও সমান অপরাধী।”

তিনি জোর দিয়ে বলেন, “কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবেই।” একই সঙ্গে ওয়েইসি অভিযোগ করেন, হামলাকে হিন্দু-মুসলিম ইস্যু বানানোর চেষ্টা চলছে। বলেন, “সন্ত্রাসের কোনও ধর্ম নেই। কাশ্মীরে যাঁরা সবথেকে বেশি নিহত হয়েছেন, তাঁরা কাশ্মীরি মুসলিম। ইসলামকে জেনারালাইজ করে এই কুকুরদের কাজকে ধর্মীয় রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে—এটা সম্পূর্ণ অনুচিত।”

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাশ্মীরে শান্তি বজায় রাখতে সরকারের কৌশল পুনর্মূল্যায়নের আহ্বান জানান। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পহেলগাঁওয়ে গিয়ে আহতদের সঙ্গে দেখা করার বিষয়টিকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। সবশেষে ওয়েইসি বলেন, “এটা ঘৃণার সময় নয়, একজোট হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময়।”


```