Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

Pahalgam: পাঠানকোটে পাক সেনার হাতে গ্রেফতার বিএসএফ জওয়ান, তিনিও বাংলারই ছেলে

ভারত-পাক এই দ্বন্দ্বের প্রহরে পাঠানকোটে পাকিস্তানি সেনার হাতে গ্রেফতার হলেন বাংলারই এক ছেলে। তাঁর বাড়ি রিষড়ার হরিসভায়। 

Pahalgam: পাঠানকোটে পাক সেনার হাতে গ্রেফতার বিএসএফ জওয়ান, তিনিও বাংলারই ছেলে

পাঠানকোটে পাকিস্তানি সেনার হাতে গ্রেফতার হলেন বাংলারই এক ছেলে

শেষ আপডেট: 24 April 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটকের মৃত্যুর পর এখন ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগে ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে নয়াদিল্লি। ভারত-পাক এই দ্বন্দ্বের প্রহরে পাঠানকোটে পাকিস্তানি সেনার হাতে গ্রেফতার হলেন বাংলারই এক ছেলে। তাঁর বাড়ি রিষড়ার হরিসভায়। 

রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউ বিএসএফের জওয়ান। পঞ্জাবে পাঠানকোটে বিএসএফের ২৪ নম্বর বাটালিয়নে রয়েছেন পূর্ণম। পাঠানকোটের একাংশ ভারতে অন্য  অংশ পাকিস্তানে। সেই সীমান্ত প্রহরার কাজেই পাঠানকোটের ফিরোজগঞ্জ বর্ডারে মোতায়েন ছিলেন তিনি। 

তাঁর স্ত্রী রজনী সাউ এদিন দ্য ওয়ালকে জানিয়েছেন, পরশু রাতেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল। কিন্তু আজ তাঁর স্বামীর সহকর্মী তাঁকে ফোন করে জানান, পাক সেনার হাতে গ্রেফতার হয়েছে পূর্ণম।

রজনী আরও জানান, গতকাল বর্ডারে পাহা়ড়া দেওয়ার সময়ে পূর্ণমের শরীর খারাপ লাগে। তাই একটা গাছের ছায়ায় কিছুক্ষণ বসেছিল। ওই এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তে কাঁটাতার দেওয়া নেই। গাছের ছায়ায় জিরিয়ে নেওয়ার সময়ে তাঁর চোখ লেগে আসে। তার পর চোখ খুলে দেখেন তাঁকে ঘিরে রয়েছে পাকিস্তানি সেনা। পূর্ণমের সহকর্মীরা তা দূর থেকে দেখতে পান। কিন্তু তাঁদের তখন আর করার কিছু ছিল না। পাক সেনা তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।

ভারতের সীমান্তে যেমন বিএসএফ পাহারা দেয়, পাকিস্তানের দিয়ে রয়েছে রেঞ্জার্স। আসলে তারাই গ্রেফতার করেছে পূর্ণমকে। এ ঘটনার খবর পেয়েই রিষড়ার পরিবার কান্নায় ভেঙে পড়েছে। ছেলেকে নিয়ে অনিশ্চয়তা ও আশঙ্কায় মুষড়ে প়ড়েছেন তাঁর মা জয়ন্তী সাউ ও বাবা ভোলানাথ সাউ। 

দ্য ওয়ালকে ভোলানাথ এদিন বলেন, “আমরা চাই সরকারের তরফ থেকে পাকিস্তানের সঙ্গে কথা বলা হোক। আমার ছেলে নির্দোষ। সীমান্ত পাহারা দিতে গিয়ে দেশের কাজ করতে গিয়ে গ্রেফতার করেছে। আমরা চাই, ও দেশে ফিরুক। নইলে ওঁর সাত বছরের ছেলে, স্ত্রী সবাই অসহায় বোধ করছে”।


```