Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কাশ্মীরে পর পর ৩ দিন জঙ্গি হামলা! এবার প্রাণ গেল হেড কনস্টেবলের, চলছে চিরুনি তল্লাশি

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ গেল হেড কনস্টেবল গোলাম মোহাম্মদ দারের। নিজের বাড়ির কাছেই মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গত তিনদিনে কাশ্মীরে টার্গেট কিলিংয়ের শিকার হলেন তিনজন।

কাশ্মীরে পর পর ৩ দিন জঙ্গি হামলা! এবার প্রাণ গেল হেড কনস্টেবলের, চলছে চিরুনি তল্লাশি

শেষ আপডেট: 1 November 2023 00:17

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ফের জঙ্গি হামলা। মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিদের গুলিতে প্রাণ গেল হেড কনস্টেবল গোলাম মোহাম্মদ দারের। নিজের বাড়ির কাছেই এদিন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গত তিনদিনে কাশ্মীরে টার্গেট কিলিংয়ের শিকার হলেন তিনজন। তাঁদের মধ্যে দুজন পুলিশকর্মী। অন্যজন পরিযায়ী শ্রমিক। 

এদিন উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার তাংমার্গ গ্রামে জঙ্গিরা হামলা চালায়। অজ্ঞাত আততায়ীদের গুলি গুরুতর আহত হন ওয়াইলু গ্রামের বাসিন্দা ওই হেড কনস্টেবল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই চিকিৎসা চলাকলীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনার পর গোটা এলাকাকে ঘিরে ফেলেছে সেনারা। হামলাকারীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

কাশ্মীর পুলিশ সূত্রের খবর, এর আগে রবিবার পুলিশকর্মী মসরুর আহমেদ ওয়ানির উপর হামলা চালানো হয়। ইদগাহর মাঠে ক্রিকেট খেলার সময়ে তাঁকে খুব কাছ থেকে গুলি করে জঙ্গির। এরপর সোমবার পুলওয়ামার তুমচি নওপারা এলাকায় মুকেশ সিং নামের এক পরিযায়ী শ্রমিককে গুলি করে জেহাদিরা। হাসপাতালে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের ওই বাসিন্দারও। আর ২৪ ঘন্টা পেরতে না পেরতেই এবার প্রাণ গেল আর এক পুলিশকর্মীর। 

প্রসঙ্গত, গত তিনদিনে বারে বারে রক্তাক্ত হয়েই চলেছে ভূস্বর্গ। পরিস্থিতির মোকাবিলায় সোমবার থেকেই গোটা কাশ্মীরে বাড়ানো হয়েছে পুলিশ ও সেনা তৎপরতা। কাশ্মীরের  রাস্তার প্রতিটি গাড়িতে জোরকদমে চলছে তল্লাশি। শ্রীনগরের সমস্ত প্রধান রাস্তার মোড়ে এবং শহর থেকে বাইরে বেরনোর পথগুলিকেও বিশেষভাবে সক্রিয় ভূমিকা নিয়েছে পুলিশ।


```