Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুষারপাতে স্তব্ধ ভূস্বর্গ, বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বাতিল সব ফ্লাইট

শ্রীনগরের রাস্তায় তিন ইঞ্চিরও বেশি পুরু বরফ জমেছে।

তুষারপাতে স্তব্ধ ভূস্বর্গ, বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বাতিল সব ফ্লাইট

শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর

শেষ আপডেট: 28 December 2024 23:04

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার তুষারপাতের জেরে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন। শুক্রবার থেকে ধীরে ধীরে খারাপ হতে শুরু করে পরিস্থিতি। যার জেরে শনিবার শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে। বন্ধ ছিল বানিহাল-বারামুল্লা সেকশনের ট্রেন চলাচলও।

তবে শেষ পাওয়া খবর, এদিন বিকেলের পর লাইন থেকে বরফ সরিয়ে ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। আবহাওয়ার বদল না হলে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীনগর বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, লাগাতার তুষারপাতের জেরে দৃশ্যমানতা কম থাকায় সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা যাচ্ছে, শ্রীনগরের রাস্তায় তিন ইঞ্চিরও বেশি পুরু বরফ জমেছে। পাশাপাশি সোনমার্গ, পহেলগাঁও, অনন্তনাগ, সোপিয়ান এবং পুলওয়ামা জেলাতেও রেকর্ড তুষারপাত হয়েছে যার জেরে বন্ধ হয়ে পড়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক ও মোগল রোড। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি।

শনিবার সকালে যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় প্রশাসন বরফ সরানোর কাজ শুরু করে। বেলা গড়াতে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। শ্রীনগর বিমানবন্দরে সাধারণত দিনে ৭০টি ফ্লাইট ওঠানামা করে। কিন্তু আজ সেখানে এক্টাও ফ্লাইট ওঠানামা করেনি। আজ সবই বন্ধ

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি।’

এদিকে বছর শেষে ভূস্বর্গে ঘুরতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন পর্যটকরা। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অনেক মানুষ আটকে পড়েছেন বলে খবর। প্রশাসনের তরফে তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না।


```