Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Pakistan: পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় আন্তর্জাতিক সফরের সময় বাড়বে: এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো

বৃহস্পতিবার ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, পাকিস্তানের আকাশসীমা তারা আর ব্যবহার করতে দেবে না। তার ফলে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি ও রুটে অবধারিত প্রভাব পড়তে চলেছে।

Pakistan: পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় আন্তর্জাতিক সফরের সময় বাড়বে: এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 April 2025 21:11

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদ জানিয়ে দিয়েছে, পাকিস্তানের আকাশসীমা তারা আর ব্যবহার করতে দেবে না। তার ফলে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি ও রুটে অবধারিত প্রভাব পড়তে চলেছে।

দুটি সংস্থাই জানিয়েছে, কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প দীর্ঘ রুটে চালাতে হতে পারে, বিশেষত যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যের জন্য তা অপরিহার্য। যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজেদের ফ্লাইটের নির্ধারিত সময় ও রুট ভালো করে যাচাই করে নিতে।

তবে পর্যবেক্ষকদের অনেকে মনে করছে, দীর্ঘ রুটে যাত্রা করলে এবার বিমান সংস্থাগুলি টিকিটের দামও বাড়াতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক অপারেটররা যে সে পথে হাঁটবে তা নিয়ে সন্দেহ নেই। 

পহেলগামের ঘটনার পর ইসলমাবাদকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানিদের ভিসা স্থগিত করা হয়েছে, সিন্ধুর জল চুক্তিও বাতিল করা হয়েছে। তার ধাক্কায় এদিন পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে—জল চুক্তি বাতিল করা যুদ্ধের সমতুল্য বলে বিবেচিত হবে।

ঘটনা হল, পহেলগামে হামলার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবে। তাঁর বিমানও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ভারত ফিরেছে। নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আগাম সতর্ক থাকার ইঙ্গিত তাতেই ছিল স্পষ্ট।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি দাবি করছে, তাদের হাতে রয়েছে এমন তথ্য-প্রমাণ, যা পাকিস্তানের জড়িত থাকার দিকেই ইঙ্গিত করে। হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা পাক-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা’র শাখা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বন্দুকধারীদের স্কেচ প্রকাশ করা হয়েছে এবং জোরকদমে চলছে তল্লাশি অভিযান।

আন্তর্জাতিক মহল—যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, জাপান, রাশিয়া ও চীন—এই হামলার নিন্দা করেছে এবং ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে।
এই অবস্থায় বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন নিজেদের ফ্লাইট সংক্রান্ত আপডেট নিয়মিত যাচাই করেন এবং যাত্রাপথের সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকেন।


```