Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুঙ্গভদ্রার তীরে বিষম বিপদ, বন্যার তোড়ে ভেঙে গেছে বাঁধের লকগেট, সতর্কতা কর্নাটক ও অন্ধ্রে

কর্নাটকে তুঙ্গভদ্রার তীরে ও প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশে কৃষ্ণা নদীর তীরে বসবাসকারীদের বিশেষ সতর্ক করেছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ।

তুঙ্গভদ্রার তীরে বিষম বিপদ, বন্যার তোড়ে ভেঙে গেছে বাঁধের লকগেট, সতর্কতা কর্নাটক ও অন্ধ্রে

তুঙ্গভদ্রার বাঁধ।

শেষ আপডেট: 11 August 2024 12:07

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই ভূমিধসে ভেসে গেছে কেরলের বিস্তীর্ণ এলাকা। ধুয়েমুছে সাফ হয়ে গেছে বসতি। এবার রেড অ্যালার্টের মুখে পড়শি দেশ কর্নাটকও। কারণ শনিবার রাতেই কর্নাটকের তুঙ্গভদ্রা নদীর উপর অবস্থিত বাঁধের একটি গেট জলের তোড়ে ভেসে গেছে।

জানা গেছে, চেইন লিঙ্ক ছিঁড়ে যাওয়ার কারণেই এমনটা ঘটেছে। এই পরিস্থিতিতে কর্নাটকে তুঙ্গভদ্রার তীরে ও প্রতিবেশী রাজ্য অন্ধ্র প্রদেশে কৃষ্ণা নদীর তীরে বসবাসকারীদের বিশেষ সতর্ক করেছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ।

সূত্রের খবর, বাঁধের একটি চেইন লিঙ্ক ভেঙে যাওয়ার পরে, প্রবল জলের তোড়ে ভেঙে যায় ১৯ নম্বর গেটটি। এর ফলে ৩৫ হাজার কিউসেক জল বন্যার মতো হু হু করে প্রবাহিত হয়েছে। আরও জল বেরোচ্ছে, প্রায় ৫০ হাজার কিউসেক জল প্রবাহিত হতে পারে।

এর ফলে কুর্নুল জেলার কোসিরি, মন্ত্রালয়ম, নন্দাভারম এবং কৌথালামের বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করা উচিত বলে জানিয়েছে সরকার। খাল-বিল পার হওয়া নিয়েও স্থানীয়দের সতর্ক করা হয়েছে।


```