Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নাবালক সন্তানদের সামনেই বাসে মহিলাকে গণধর্ষণ! কর্নাটকে বড় অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কর্নাটকের বিজয়নগরের ঘটনা।

নাবালক সন্তানদের সামনেই বাসে মহিলাকে গণধর্ষণ! কর্নাটকে বড় অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 April 2025 08:31

দ্য ওয়াল ব্যুরো: রাতের শহরে দুই সন্তানকে নিয়ে বাসে চেপেছিলেন মহিলা। অভিযোগ, বাকি যাত্রীরা নেমে যাওয়ার পর ফাঁকা বাসের মধ্যে নাবালক সন্তানদের সামনেই ওই মহিলাকে গণধর্ষণ করল অভিযুক্ত চালক, কন্ডাক্টর ও খালাসি। কর্নাটকের (Karnataka) বিজয়নগরের ঘটনা।

পরে স্থানীয়রা ওই তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও স্থানীয় থানা পদক্ষেপের পরিবর্তে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ। এমনকী পুলিশের তরফে ওই মহিলাকে নাকি ২হাজার টাকা দিয়ে নতুন শাড়ি কিনে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল।

তবে স্থানীয় দলিত নেতারা এ ব্যাপারে সরব হতেই নড়েচড়ে বসে বিজয়নগরের পুলিশ সুপার শ্রীহরি বাবু। তাঁর নির্দেশে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় থানার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে বলে খবর।

নির্যাতিতার অভিযোগ, গত ৩১ মার্চ নিজের দুই নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে দেবানগিরি জেলার উচ্চঙ্গীদুর্গা মন্দিরে গিয়েছিলেন ওই মহিলা। রাতের শেষ বাসে চেপে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাকি যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নাবালক দুই সন্তানের হাত, মুখ বেঁধে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্তরা। 

পরে স্থানীয়রা মহিলাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয়। দলিত নেতাদের কাছে মহিলার অভিযোগ, পুলিশ টাকার বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দিয়েছে। এরপরই দলিত নেতারা পুলিশ সুপারের দ্বারস্থ হতেই নড়ে চড়ে বসে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। একই সঙ্গে স্থানীয় থানার ভূমিকার তীব্র ধিক্কার জানাচ্ছেন স্থানীয়রা।


```