Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

নাবালককে পিটিয়ে 'লাইভ-স্ট্রিম' করল নাবালকরাই! কর্নাটকের ঘটনায় হতবাক পুলিশ

ঘটনার ভিডিও নিজেরাই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে হামলাকারীরা। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

নাবালককে পিটিয়ে 'লাইভ-স্ট্রিম' করল নাবালকরাই! কর্নাটকের ঘটনায় হতবাক পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 February 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো: নাবালককে মারধর (Minor Assault) করার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Live Stream) করে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। তারাও সকলে নাবালক! যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে তাদের চিহ্নিত করা গেছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকে (Karnataka Incident)। 

মাণ্ড্য পুলিশের তরফে জানানো হয়েছে, এক নাবালককে (১৭) মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সেই ঘটনার ভিডিও নিজেরাই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে হামলাকারীরা। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। ভাইরাল হওয়া ভিডিও দেখে শোরগোল শুরু হয়েছে। 

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নাবালক এবং হামলাকারীরা একই গ্রুপের সদস্য ছিল। কোনও কারণে তাদের মধ্যে বচসা হয় এবং তা থেকেই ওই নাবালককে মারধর করে বাকিরা। তরুণের অভিযোগ, সোমবার রাতে একটি কবরস্থানে তাকে ডেকে নিয়ে যায় 'বন্ধুরা'। তারপর তাকে মারধর শুরু করে লাইভ-স্ট্রিম করা হয়।

ভিডিওটি পুলিশের হাতে এসেছে এবং হামলাকারীদের চিহ্নিত করে তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। অনুমান করা হচ্ছে, কোনও আত্মীয়-পরিজনের বাড়িতে তারা লুকিয়ে থাকতে পারে। কারণ শহর বা রাজ্য ছেড়ে পালানোর সাহস হয়তো তাদের হবে না। নাবালকদের ধরতে নাকা চেকিংয়ের বন্দোবস্ত করেছে পুলিশ।  


```