Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

শৌচালয় সাফাই থেকে অধ্যক্ষার বাড়ির মালির কাজ! কর্নাটকের স্কুলে পড়ুয়াদের নির্যাতনের অভিযোগ

কর্নাটক সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল একাধিক মডেল স্কুল। তার মধ্যেই অন্যতম সংখ্যালঘু দফতরের উদ্যোগে তৈরি এই স্কুলটি। সেখানকার পড়ুয়াদের এমন দুর্দশার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

শৌচালয় সাফাই থেকে অধ্যক্ষার বাড়ির মালির কাজ! কর্নাটকের স্কুলে পড়ুয়াদের নির্যাতনের অভিযোগ

শেষ আপডেট: 14 January 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: পঠনপাঠনের সঙ্গে পরিষ্কার করতে হয় স্কুলের শৌচালয়। এমনকী ছুটির পরে অধ্যক্ষার বাড়ির মালির কাজও করে পড়ুয়ারা। দীর্ঘ একবছর ধরে কর্ণাটকের একটি সরকারি স্কুলে এমনই কাণ্ড চলে আসছে। 

কালাবুরাগির মৌলানা আজাদ মডেল স্কুলে 'ন্যক্কারজনক' ঘটনাটি ঘটেছে। কর্নাটক সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল একাধিক মডেল স্কুল। তার মধ্যেই অন্যতম সংখ্যালঘু দফতরের উদ্যোগে তৈরি এই স্কুলটি। সেখানকার পড়ুয়াদের এমন দুর্দশার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

অভিযোগ, সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষা জোর করে পড়ুয়াদের দিয়ে স্কুলের শৌচালয় পরিষ্কার করান। শুধু তাই নয়, নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পড়ুয়াদের দিয়ে কাজ করান তিনি। বাগানের মালির কাজ করে স্কুলের পড়ুয়া। দীর্ঘদিন এমন চলতে থাকার পরে সরব হন ওই স্কুলের এক পড়ুয়ার বাবা। 

মহম্মদ জামির নামে ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, স্কুলে গিয়ে শৌচালয় পরিষ্কার করতে হয় তাঁর ছেলেকে। তিনি আরও জানান, অধ্যক্ষার কাছেও অভিযোগ জানাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু অধ্যক্ষার মতে, স্কুল পরিষ্কার করার মতো পর্যাপ্ত লোকবল নেই তাই পড়ুয়াদেরই হাত লাগাতে হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কয়েক মাস আগে কর্নাটকের পড়ুয়াদের উপর ‘নির্যাতনের’এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে  দলিত পড়ুয়াদের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে দেখা যায়। প্রাণের ঝুঁকি নিয়ে গভীর ট্যাঙ্কে নেমে পরিষ্কার করছে পড়ুয়ারা, সেই ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।


```