Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ছাত্রের কোলে ওঠায় হেড দিদিমণিকে সাসপেন্ড, নাবালক ছাত্রকে শুধু বকুনি

কীভাবে একজন শিক্ষিকা এমন করতে পারলেন তা ভেবেই ক্ষুব্ধ নেটিজেনরাও।

ছাত্রের কোলে ওঠায় হেড দিদিমণিকে সাসপেন্ড, নাবালক ছাত্রকে শুধু বকুনি

শেষ আপডেট: 30 December 2023 18:22

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রের কোলে ওঠায় বেজায় বকুনি খেতে হল সেই দিদিমণিকে। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ক্লাস টেনের এক ছাত্রের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকার ঘনিষ্ঠ ছবি দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নাবালক ছাত্রের সঙ্গে সেইসব অন্তরঙ্গ মুহূর্তের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। কীভাবে একজন শিক্ষিকা এমন করতে পারলেন তা ভেবেই ক্ষুব্ধ নেটিজেনরাও। এইসব ছবি দেখে শিক্ষা দফতরও কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। তবে ছাত্রটিকে বকুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্কুলের এক্সকারশনে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে অন্তরঙ্গ ভাবে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন কর্নাটকের চিন্তামণিতে চিক্কাবাল্লাপুরে সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা। ছাত্র-শিক্ষিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এক ব্যক্তি। তারপরেই প্রশ্ন ওঠে, ‘এ কোন সমাজে বাস করছি আমরা?’ কেউ কেউ বলেন শিক্ষিকাই যদি এমন করেন, তাহলে পড়ুয়ারা কী শিখবে?

ভাইরাল হওয়া সেইসব ছবিতে দেখা গেছে, এক নাবালক ছাত্র প্রধান শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। হাতে ফুল নিয়ে শিক্ষিকার আঁচল টেনে ধরছে, জাপটে কোলে তুলে চুমু খাচ্ছে। শিক্ষিকাও চুমু খাচ্ছেন ছাত্রকে। নাবালক পড়ুয়া আবার ক্যামেরার সামনে পোজ দিয়ে সেইসব ছবি তুলেছে। সেখানে হাসিমুখে দেখা গেছে শিক্ষিকাকেও। আর এইসব ছবি দেখেই তেলেবেগুনে চটেছেন নেটিজেনরা। শিক্ষা দফতরকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সূত্রের খবর, অভিভাবকদের অভিযোগের পরে ওই অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করেছেন ব্লক শিক্ষা আধিকারিক। যদিও স্কুল কর্তৃপক্ষকে সাফাই দিয়ে ওই শিক্ষিকা নাকি বলেছেন, ছাত্রটি তাঁর সন্তানের মতো। ছেলের মতো ভেবেই নাকি চুমু খেয়েছিলেন।


```