Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

অবশেষে বৃষ্টিতে ভিজল বেঙ্গালুরু, ১৫০ দিন পর বরুণদেবের কৃপা ভারতের সিলিকন ভ্যালিতে

শহরবাসীর উচ্ছ্বাস, ফিরল সামান্য স্বস্তি

অবশেষে বৃষ্টিতে ভিজল বেঙ্গালুরু, ১৫০ দিন পর বরুণদেবের কৃপা ভারতের সিলিকন ভ্যালিতে

বৃষ্টির প্রতীকী ছবি।

শেষ আপডেট: 20 April 2024 12:59

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বরুণদেবের কৃপা হল তীব্র জলকষ্টে ভোগা বেঙ্গালুরুতে। প্রায় ৫ মাস অসহ্য গরমের ক্লান্তিকর পরিস্থিতি কাটিয়ে মেঘ-দেবতা দয়া করলেন শহরবাসীকে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর বৃষ্টি নামে কর্নাটকের বিভিন্ন অঞ্চলে। তাতে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে কিছু কিছু এলাকায়। আজ, শনিবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু তাই নয়, ভারতের সিলিকন ভ্যালিতে আগামী ২৩ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধ্যায় মাঝারি বৃষ্টিতে দাবদাহের হাত থেকে রক্ষা পায় বেঙ্গালুরু। শনিবারও আকাশ প্রধানত মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টিতে দিনের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তামমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে ২৩ ডিগ্রিতে পৌঁছেছে বৃষ্টির এক ধাক্কায়।

একজন আবহাওয়ার ব্লগার এক্সে লিখেছেন, অবশেষে বহু প্রতীক্ষিত বৃষ্টি নামল শহরে। তাঁর ট্যুইটে সাড়া দিয়ে আরও বহু শহরবাসী তাঁদের স্থানীয় এলাকার বৃষ্টির ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মাত্র দু-তিনটি জায়গায় বৃষ্টি হলেও বেঙ্গালুরুর মানুষ তাতেই বেজায় খুশি।

প্রসঙ্গত, গত ২০২৩ সাল থেকে বৃষ্টির দেখা নেই বেঙ্গালুরুতে। অন্তত তিন মাস এক ফোঁটাও বৃষ্টি হয়নি শহরে। শেষ বৃষ্টি হয়েছিল গত নভেম্বরে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে সাধারণত বৃষ্টি না হলেও মার্চে দু-এক পশলা হয়ে থাকে। এ বছর তাও হয়নি। ফলে তীব্র জলকষ্ট শুরু হয় শহরজুড়ে। পানীয় জলের সঙ্কটে ভোগেন মানুষ।

বেঙ্গালুরু ছাড়াও রাজ্যের বিজয়পুর, বিদার এবং বাগালকোট এলাকাতেও বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বেঙ্গালুরুসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।


```