Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রীর গাড়ি সজোরে ধাক্কা মারল গাছে! কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা কর্নাটকে

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর মুখে ও কোমরে চোট লেগেছে।

মন্ত্রীর গাড়ি সজোরে ধাক্কা মারল গাছে! কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা কর্নাটকে

দুমড়ে মুচড়ে গেছে মন্ত্রীর গাড়ি

শেষ আপডেট: 14 January 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন কর্নাটকের মন্ত্রী লক্ষ্মী হেব্বালকর। মঙ্গলবার ভোরে বেলগাভি জেলায় মন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর মুখে ও কোমরে চোট লেগেছে। আইসিইউতে রেখে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কিট্টুর জেলায় দুর্ঘটনা ঘটে।

রাস্তা দিয়ে মন্ত্রীর এসইউভি গাড়ি যাওয়ার সময় আচমকাই সামনে একটি কুকুর এসে পড়ে। তাকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সজোরে ধাক্কা মারে গাড়িটি। এদিন গাড়িতে ছিলেন মন্ত্রীর ভাই চন্নরাজ হাত্তিহোলি, তিনিও কর্নাটক বিধানসভার একজন নির্বাচিত সদস্য। তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গাড়িটির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে গেছে। বাইরে বেরিয়ে এসেছে গাড়ির ৬টা এয়ারব্যাগই। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪৯ বছর বয়সি মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করান বলে খবর। চালকের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

একেই ভোরের দিকে রাস্তায় ঘন কুয়াশা ছিল রাস্তায়, তার উপরে আচমকা সামনে কুকুর এসে পড়ায় নিয়ন্ত্রণ সামলাতে না পেরেই ঘটে যায় দুর্ঘটনা।  


```