Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্নাটক মর্মান্তিক ঘটনা, প্রথম পোস্টিংয়ে যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু আইপিএস অফিসারের

পুলিশ জানিয়েছে, কর্নাটক ক্যাডারের ২০২৩ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন হর্ষ। শত চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। 

কর্নাটক মর্মান্তিক ঘটনা, প্রথম পোস্টিংয়ে যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু আইপিএস অফিসারের

প্রাণ হারালেন আইপিএস অফিসার

শেষ আপডেট: 2 December 2024 12:23

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনিং শেষ করে নতুন পোস্টিং জয়েন করার আগেই প্রাণ হারালেন এক আইপিএস অফিসার। কর্নাটকে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মৃত যুবকের নাম হর্ষ বর্ধন (২৬) এবং তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। 

কর্নাটকের হাসান জেলায় নতুন পোস্টিং পেয়েছিলেন আইপিএস হর্ষ বর্ধন। সোমবারই সেই পদে জয়েন করার জন্য রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে, কর্নাটক ক্যাডারের ২০২৩ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন হর্ষ। দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। শত চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। 

কী করে হল এই দুর্ঘটনা? পুলিশ সূত্রে খবর, নতুন পোস্টিংয়ে জয়েন করতে পুলিশের গাড়ি নিয়েই বেরিয়েছিলেন হর্ষ বর্ধন। যদিও তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন না, ড্রাইভার ছিল। হাসান-মাইসোর হাইওয়েতে মাঝরাস্তায় আচমকা গাড়িটির একটি চাকা ফেটে যায়! সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং রাস্তার পাশে থাকা একটি বাড়ি এবং তার পাশে একটি গাছে ধাক্কা মারেন। এই জেরেই মাথায় বিরাট আঘাত পান সদ্য ট্রেনিং শেষ করা এই আইপিএস অফিসার। তবে গাড়ির চালকের বিশেষ চোটই লাগেনি। 

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ''এত বছরের কঠোর পরিশ্রমের পর যখন কেউ তার ফল পাচ্ছে ঠিক সেই সময়ে এমন দুর্ঘটনা খুবই কষ্ট দেয়। এটা হওয়ার কথা ছিল না। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই।''

মাইসোরে কর্নাটক পুলিশ অ্যাকাডেমিতে চার সপ্তাহের ট্রেনিং শেষ করেছিলেন হর্ষ বর্ধন। হাসানের হলেনারাসিপুর এএসপি পদে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। 


```