Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

'আপনি তদন্ত হতে দিতে চান না কেন?' হাইকোর্টের প্রশ্ন অতুল সুভাষের স্ত্রীকে

লাগাতার চাপে স্বামীকে জোর করে আত্মহত্যার মুখে ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে নিকিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে।

'আপনি তদন্ত হতে দিতে চান না কেন?' হাইকোর্টের প্রশ্ন অতুল সুভাষের স্ত্রীকে

অতুল সুভাষ এবং নিকিতা সিঙ্ঘানিয়া

শেষ আপডেট: 6 January 2025 19:27

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় জামিন পেয়েছেন স্ত্রী নিকিতা সিংঙ্ঘানিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। জামিন পেলেও অবশ্য খারিজ হয়নি অভিযোগ। তাঁদের সেই আর্জি ইতিমধ্যে নাকচ করে দিয়েছে কর্নাটক হাইকোর্ট। 

লাগাতার চাপে স্বামীকে জোর করে আত্মহত্যার মুখে ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে নিকিতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। পরে প্রয়াত ইঞ্জিনিয়ার অতুলের মায়ের অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছিল মামলা। কিন্তু নিকিতা তাঁর বিরুদ্ধে তদন্ত হতে দিতে চান না। এই সংক্রান্ত ইস্যুতে তিনি আদালতের দ্বারস্থ হন। সেই আবেদন খারিজ করেই বিচারপতি এসআর কৃষ্ণ কুমারের একক বেঞ্চের নিকিতার উদ্দেশে প্রশ্ন, ''আপনি ঘটনার তদন্ত হতে দিতে চান না কেন?''

হাইকোর্টের প্রশ্ন নিকিতার আইনজীবীর যুক্তি, তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার স্বপক্ষে কোনও প্রমাণ নেই। এমনকী অতুল সুভাষও এমন কোনও ইঙ্গিত দিয়ে যাননি যে তিনি নিকিতা বা তাঁর পরিবারের চাপে আত্মহত্যা করেছেন। একই সঙ্গে তাঁদের গ্রেফতারিও বেআইনি বলে দাবি করেছেন তাঁরা। তবে আদালতের বক্তব্য, প্রাথমিক যে প্রমাণগুলি মিলেছে তা তদন্তকে সমর্থন করে। তাই অভিযোগ খারিজ করা হবে না এখন। 

গত ৯ নভেম্বর বেঙ্গালুরুর বাড়িতে ৩৪ বছর বয়সি অতুল সুভাষের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় দেশে। মৃত্যুর আগে তিনি একটি ২৪ পাতার সুইসাইড নোট লিখে যান, যেখানে তাঁর শেষ ইচ্ছাগুলির মধ্যে একটি ছিল, 'আমার সন্তানের দায়িত্ব আমার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হোক। ওঁরা ছেলেকে সুস্থ মূল্যবোধ-সহ বড় করবেন।' এছাড়াও একটি ৯০ মিনিটের ভিডিয়োতে স্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অতুল। 

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরর পর অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে হরিয়ানার গুরুগ্রাম থেকে এবং তাঁর মা নিশা ও ভাই অনুরাগকে উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে গ্রেফতার করা হয়। 


```