Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নামে আছে শিব-রাম! ছুটি না দেওয়ার যুক্তি দিলেন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী

২২ জানুয়ারি দিনটিকে জাতীয় ক্যালেন্ডারে অন্যতম দিন হিসেবে চিহ্নিত করার জন্য বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার অর্ধ দিবস ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারি অফিসে। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কও তাদের পরিষেবা বন্ধ রাখবে দুপুর আড়াইটে পর্যন্ত। বিশ্বহিন্দু পরিষদ ও বিজেপি নেতাদের পক্ষ থেকে সমস্ত রাজ্য সরকার ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করা হয়েছে ২২ তারিখ ছুটির দিন হিসেবে ঘোষণা করার জন্য।

নামে আছে শিব-রাম! ছুটি না দেওয়ার যুক্তি দিলেন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 21 January 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: রামলালার প্রাণ প্রতিষ্ঠাদিবসকে স্মরণীয় করে রাখতে কোনও চেষ্টারই কসুর করছেন না রামভক্তরা। সারা দেশ জুড়ে রাম মন্দির উদ্বোধনের হাওয়া তুলতে বদ্ধপরিকর বিজেপিও। কারণ এই মন্দির প্রতিষ্ঠা তাদের রাজনৈতিক অ্যাজেন্ডা ছিল, প্রতিশ্রুতি ছিল। ফলে ২২ তারিখের গোটা অনুষ্ঠানটিকে তারা আসন্ন লোকসভা নির্বাচনে অন্যতম হাতিয়ার করবে সেটাই স্বাভাবিক। আর ঠিক এই কারণেই বিরোধীরা এই দিনটিকে বেশি গুরুত্ব দিয়ে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে জায়গা ছেড়ে দিতে নারাজ। 

২২ জানুয়ারি দিনটিকে জাতীয় ক্যালেন্ডারে অন্যতম দিন হিসেবে চিহ্নিত করার জন্য বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার অর্ধ দিবস ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারি অফিসে। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কও তাদের পরিষেবা বন্ধ রাখবে দুপুর আড়াইটে পর্যন্ত। বিশ্বহিন্দু পরিষদ ও বিজেপি নেতাদের পক্ষ থেকে সমস্ত রাজ্য সরকার ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ করা হয়েছে ২২ তারিখ ছুটির দিন হিসেবে ঘোষণা করার জন্য। স্বাভাবিক ভাবেই অবিজেপি শাসিত রাজ্যগুলি সেই অনুরোধ রাখার কোনও আগ্রহই দেখায়নি। এই প্রত্যাখ্যানকে হিন্দুত্ব বিরোধিতা বলে প্রচার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। 

ছুটি অথবা ছুটি নয়, এটাই আপাতত ভারতীয় রাজনীতির সাম্প্রতিকতম আলোচনা। সেই আলোচনা যেমন উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক পরিসরে, তেমনই নেতা-নেত্রীদের নাম ধর্ম পরিচয়ের সঙ্গে ছুটির সমর্থন অথবা বিরোধিতার প্রশ্নটিও জুড়ে যাচ্ছে। ঠিক যেমনটা ঘটেছে কর্নাটকের ক্ষেত্রে। 

কর্নাটকের কংগ্রেস সরকার প্রত্যাশিত ভাবেই ২২ জানুয়ারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেনি। এবং স্বাভাবিকভাবেই বিজেপি সেই সরকারকে হিন্দু বিরোধী বলে প্রচার শুরু করেছে। কিন্তু তারা যে ধর্ম বিরোধী বা হিন্দু বিরোধী নয় সেটা প্রমাণ করার দায় তাই বর্তেছে কর্নাটকের কংগ্রেস সরকারের উপর। সেই দায় থেকেই রাজ্যের উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার হিন্দুত্বের প্রতি তাঁদের আনুগত্যের প্রমাণস্বরূপ সামনে এনেছেন তাঁর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটিকেও।

কী বলেছেন ডিকে শিবকুমার?

ছুটি ঘোষণা না করেও যে তাঁরা হিন্দুত্বের পথ থেকে বিচ্যুত হননি সেটা প্রমাণ করতে উপ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, আমাদের ধর্ম জনসমক্ষে প্রচার করার বিষয় নয়। কিন্তু আমাদের মন্ত্রীরা মন্দিরে গিয়ে পুজো দেন, প্রার্থনা করেন। সে প্রার্থনার ফলও মেলে। আমরা সবাইকে প্রার্থনা করতেও বলি।‘ এখানেই থামেননি উপ মুখ্যমন্ত্রী। তার কথার অকাট্য যুক্তি হিসেবে তিনি নিজের এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও টেনে এনেছেন। ‘সিদ্দারামাইয়ার নামের মধ্যেই আছে রামের উপস্থিতি। আমার নামের মধ্যে রয়েছেন শিব। আমাদের যেন কেউ কিছু শেখাতে বা চাপ দিয়ে কিছু করতে না আসে, আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করব।‘ 

কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী কর্নাটকের মুখ্যমন্ত্রী বা উপ মুখ্যমন্ত্রী কেউই ২২ তারিখ অযোধ্যার রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন না।


```