
ফাইল ছবি
শেষ আপডেট: 4 April 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির পাশেই ছিল গভীর নলকূপ। সেখানেই খেলতে খেলতে পড়ে যায় ২ বছরের শিশুটি। তারপর কেটে গেছিল প্রায় ২০ ঘণ্টা। রুদ্ধশ্বাস উদ্ধারকাজের পর অবশেষে তাকে বের করে আনা সম্ভব হয়েছে।
কর্ণাটকের লাচিয়ানা গ্রামের বাসিন্দা ২ বছরের শিশু, সতীশ। বুধবার বাড়ির পাশের ১৬ ফুট গভীর একটি খোলামুখ নলকূপে পড়ে গেছিল সে। বেশ কিছুক্ষণ তার কোনও খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা এলাকায় খোঁজ নেওয়া শুরু করে।
গভীর নলকূপের পাশ দিয়ে যাওয়ার সময়ে তার ভিতর থেকে অস্ফুট শব্দ পান তারা। বিষয়টি কী ঘটেছে তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এনডিআরএফ আসতে আসতে অবশ্য ঘটনার ১৬-১৭ ঘণ্টা পেরিয়ে গেছিল। ভয় বাড়ছিল যে আদৌ সতীশ বেঁচে আছে কিনা। কারণ ওইটুকু শিশুর অত গভীর গর্তে এতক্ষণ সময় ধরে জীবিত থাকা অসম্ভব বলেই ধরে নিয়েছিল সকলে।
যদিও গর্তের ভিতর পাইপ দিয়ে অক্সিজেন পাঠানো হচ্ছিল। শেষমেষ ২০ ঘণ্টা পর সকলে স্বস্তি পান। জীবিত অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে সতীশকে।
#WATCH | Karnataka: After 20 hours of rescue operation, NDRF and SDRF teams have succeeded in rescuing a 1.5-year-old child who fell into an open borewell in the Lachyan village of Indi taluk of the Vijayapura district.
— ANI (@ANI) April 4, 2024
(Source: SDRF) https://t.co/0zWcT99XI5 pic.twitter.com/pZ8IJP8i8s
উদ্ধার করার পর শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়। আশা করা হচ্ছে, ছোট্ট সতীশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।