Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আরজি কর নিয়ে প্রস্তাবের জেরে চ্যালেঞ্জের মুখে সিবালের বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদ

কপিল সিবাল আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী।

আরজি কর নিয়ে প্রস্তাবের জেরে চ্যালেঞ্জের মুখে সিবালের বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদ

কপিল সিবাল

শেষ আপডেট: 26 August 2024 10:09

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির পদ নিয়ে চরম অস্বস্তির মুখে পড়েছেন দেশের নামজাদা আইনজীবী কপিল সিবাল। অ্যাসোসিয়েশনের এক প্রাক্তন সভাপতি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশেন আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে যে প্রস্তাব গ্রহণ করেছে তা বেআইনি। সিবাল তাঁর পেশার স্বার্থে গোটা বিষয়টিকে লঘু করে প্রস্তাব পাশ করিয়েছেন এক্সিকিউটিভ কমিটিকে অন্ধকারে রেখে। 

প্রসঙ্গত, কপিল সিবাল আরজি কর মামলায় সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী। গত সপ্তাহে শীর্ষ আদালতে শুনানি চলাকালে তাঁর কিছু মন্তব্য ও আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুনানিতেও তিনি আরজি করের ঘটনাকে আর পাঁচটা ঘটনার সঙ্গে এক করে দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ। 

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক বিক্ষুব্ধ সদস্য তথা সাবেক সভাপতি আদিস সি আগরওয়ালার বক্তব্য, সিবালের উদ্যোগে গৃহীত প্রস্তাবে আরজি করে শিক্ষার্থী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনাকে এক ধরনের ব্যধি বলে উল্লেখ করা হয়েছে। তাতে আরও বলা হয়েছে, এই ধরনের ব্যধি গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্ট এই ধরনের ব্যধি নির্মূল করতে সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানাচ্ছে। 

আগরওয়ালার বক্তব্য, বার অ্যাসোসিয়েশনের ওই প্রস্তাবের সঙ্গে অধিকাংশ সদস্য একমত নন। তাঁরা ওই প্রস্তাবের দায় নিতে অপারগ। সিবালের প্রস্তাবটি প্রত্যাহার না করলে তাঁকে সভাপতি পদ থেকে সরাতে অনাস্থা প্রস্তাব আনা হবে। ফলে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ওই সংগঠন সিবাল ইস্যুতে এখন দ্বিধাবিভক্ত। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সিবাল বা তাঁর গোষ্ঠীর আইনজীবীরা এখনও পর্যন্ত মুখ খোলেননি। সোমবার আদালতের কাজ শুরু হলে এই বিষয়ে দু-পক্ষের পরবর্তী অবস্থান জানা যেতে পারে।


```