Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিউটি পার্লারে ভুরু প্লাক করিয়েছেন স্ত্রী, দেখে রেগে আগুন স্বামী, ভিডিও কলেই তিন তালাক

স্ত্রীর ভুরু প্লাক করানো যে মোটেই পছন্দ হয়নি স্বামীর। বেজায় রেগে গিয়ে স্ত্রীকে তালাকই দিয়ে দেন ওই ব্যক্তি। স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক মুসলিম গৃহবধূ।

বিউটি পার্লারে ভুরু প্লাক করিয়েছেন স্ত্রী, দেখে রেগে আগুন স্বামী, ভিডিও কলেই তিন তালাক

শেষ আপডেট: 31 October 2023 21:35

দ্য ওয়াল ব্যুরো: নিজের পরিচর্যার জন্য পার্লারে গিয়ে ভুরু প্লাক করান এক তরুণী। এরপর বেশ খুশি মনেই স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে যান তিনি। কিন্তু স্ত্রীর ভুরু প্লাক করানো যে মোটেই পছন্দ হয়নি স্বামীর। বেজায় রেগে গিয়ে স্ত্রীকে তালাকই দিয়ে দেন ওই ব্যক্তি। স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক মুসলিম গৃহবধূ।

কানপুরের বাসিন্দা গুলসাইবার স্বামী সেলিম থাকেন সৌদি আরবে। সেখান থেকেই সম্প্রতি তাঁকে ভিডিও কল করেন সেলিম। ভিডিও কলে দেখা মাত্রই স্ত্রীকে খানিকটা অন্যরকম লাগে স্বামীর। যার কারণ জিজ্ঞেস করতেই তরুণী জানান যে তিনি পার্লারে গিয়ে ভুরু প্লাক করেছেন। সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে যান সেলিম। এরপর ভিডিও কলে তিন তালাক বলে কেটে দেন ফোন। এমনই অভিযোগ করেছেন তরুণী। তবে শুধু স্বামী নয়, পুলিশের কাছে শাশুড়ি সহ মোট পাঁচজনের বিরুদ্ধে গুলসাইবা অভিযোগ দায়ের করেছেন।

২০২২ সালের জানুয়ারিতে গুলসাইবার সঙ্গে সেলিমের বিয়ে হয়। ওই বছরের আগস্ট মাসেই চাকরি করতে সৌদি আরব চলে যান সেলিম। অভিযোগ, এরপর থেকেই পণ চেয়ে গুলসাইবাকে শ্বশুরবাড়ির তরফে চাপ দেওয়া হয়। পুলিশকে তিনি জানিয়েছেন, সেলিমের মানসিকতা সেকেলে।  ফ্যাশন নিয়েও তাঁর স্বামী খুব একটা সচেতন নন। আর এই নিয়ে তাঁদের মধ্যে আগেও ঝামেলা হয়েছে। কিন্তু ছোটখোটো ঝামলো যে এক্কেবারে বিবাহ বিচ্ছেদের পর্যায়ে চলে যাবে তা ভাবতেও পারেননি গুলসাইবা।

 গত ৪ অক্টোবর সেলিম ভিডিও কল করেন গুলসাইবাকে। আর তখনই তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী ভুরু প্লাক করিয়েছেন। গুলসাইবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, মেজাজ হারিয়ে সেসময় তাঁর স্বামী তাঁকে বিয়ে থেকে মুক্তি দেওয়ার কথা বলেন। পর পর তিনবার তালাক উচ্চারণ করে ফোন কেটে দেন সেলিম। পরে একাধিকবার ফোন করলেও তিনি আর ফোন রিসিভ করেননি বলে অভিযোগ গুলসাইবার। সমগ্র ঘটনাটি পুলিশকে জানিয়ে স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন ওই গৃহবধূ।

 


```