Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রিকোণ প্রেমের জের? শিক্ষিকার প্রেমিকের হাতে খুন নাবালক! 

নাবালকের গৃহশিক্ষিকার প্রেমিকের হাতে খুন হয়ে গেল সে!

ত্রিকোণ প্রেমের জের? শিক্ষিকার প্রেমিকের হাতে খুন নাবালক! 

শেষ আপডেট: 31 October 2023 15:01

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৭। দশম শ্রেণির ছাত্র। পড়াশুনায় মেধা বেশ ভালই ছিল তার। কিন্তু ১৭ বছরেই শেষ হয়ে গেল তাঁর জীবন। নাবালকের গৃহশিক্ষিকার প্রেমিকের হাতে খুন হয়ে গেল সে!

ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কানপুরে। জানা গেছে, সেখানকার বাসিন্দা ওই নাবালকের দেহ একটি স্টোররুম থেকে উদ্ধার করে পুলিশ। শরীরে ছিল একাধিক ক্ষতের চিহ্ন। পুলিশ তদন্তে নেমে জানতে প্রথমেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।

সেই সিসিটিভি ফুটেজই ধরিয়ে দেয় অপরাধীকে। পুলিশ ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে দেখতে পায়, মৃত নাবালককে নিয়ে ওই স্টোররুমে ঢোকে এক যুবক। সেই যুবকের নাম প্রভাত শুক্লা। পুলিশ জানতে পারে, প্রভাত হল মৃত ছাত্রের শিক্ষিকার প্রেমিক।

সিসিটিভি ফুটেজে পুলিশ দেখে, মৃত ছাত্রকে তার বাড়ি থেকে অনুসরণ করছে প্রভাত। তারপর ওই স্টোররুমে ছেলেটির সঙ্গে ঢোকে। মিনিট কুড়ি পর দেখা যায়, প্রভাত বেরিয়ে এলেও ওই ছাত্রের দেখা নেই। তৃতীয় কোনও ব্যক্তিকেও ওই স্টোররুমে ঢুকতে দেখা যায়নি। 

প্রাথমিক তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, স্টোররুম থেকে বেরিয়ে জামা কাপড় পাল্টে স্কুটার করে এলাকা ছাড়ে। সেই সূত্র ধরে পুলিশ প্রভাতকে গ্রেফতার করে। শুধু একা প্রভাত নয়, মৃত ছাত্রের শিক্ষিকা রচিতা ও তাদের অন্য এক বন্ধু আরিয়ানকেও নিজেদের হেফাজতে নেয় পুলিশ। 

তদন্তকারী অফিসাররা জানতে পারেন তদন্তের মোড় ঘোরাতে মৃত ছাত্রের পরিবারকে একটি চিঠি পাঠায় প্রভাত। সেই চিঠির বয়ান এমন ছিল, যাতে মনে হবে যে মৃত ছাত্রটি অপহরণ করা হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। কী কারণে খুন হতে হল, নাবালককে তা এখনও জানতে পারেনি পুলিশ। এই ঘটনার পিছনে ত্রিকোণ প্রেমের কোনও সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।


```