Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কানহাইয়াকে চড়! দিল্লিতে প্রচারে বেরিয়ে আক্রান্ত ইন্ডিয়া জোট প্রার্থী

ভোট প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের প্রার্থী কানহাইয়া কুমার। 

কানহাইয়াকে চড়! দিল্লিতে প্রচারে বেরিয়ে আক্রান্ত ইন্ডিয়া জোট প্রার্থী

কানহাইয়া কুমার।

শেষ আপডেট: 18 May 2024 08:47

দ্য ওয়াল ব্যুরো: ভোট প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের প্রার্থী কানহাইয়া কুমার। 
মালা পরানোর অছিলায় কাছে পৌঁছে কানহাইয়াকে চড় মারলেন এক যুবক। 

ঘটনাটি উত্তর পূর্ব দিল্লির ওসমানপুর  এলাকার কর্তারনগরের। আম আদমি পার্টির মহিলা কাউন্সিলর ছায়া শর্মার সঙ্গেও দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। গোটা ঘটনাকে ঘিরে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয় ঘটনাস্থলে।

ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল ওই ভিডিও। তাতে দেখা গিয়েছে, শুক্রবার বিকেলে প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে আর্শীবাদ নিচ্ছেন কানহাইয়া। তখনই তাঁকে মালা পরাতে এগিয়ে আসেন এক যুবক। সেকেন্ডের পলকে সে কানহাইয়ার গালে চড় মারেন। এমনকী চড় মারার পর ইন্ডি জোটের প্রার্থীর গায়ে কালো কালি ছেটানোরও চেষ্টা করেন ওই যুবক। প্রার্থীর সঙ্গে থাকা কংগ্রেস কর্মীরা সঙ্গে সঙ্গে ধরে ফেলেন ওই যুবককে। 

ভাইরাল হওয়া ভিডিওয় অভিযুক্তদের একজনকে বলতে শোনা যাচ্ছে, 'কানহাইয়া কুমার ভারতীয় সেনাকে অপমান করেছেন, দেশ ভাগের স্লোগান দিয়েছিলেন। তার প্রতিশোধ নিতেই এই হামলা।' 

এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আপ কাউন্সিলর ছায়া শর্মা।  লিখিত অভিযোগে ছায়া পুলিশকে জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় যুবকরা সংখ্যায় বেশ কয়েকজন ছিল। এক অভিযুক্তকে ধরে ফেলতে অন্য অভিযুক্তরা তাঁর ওড়না ধরে টানাটানি করে। শারীরিকভাবে হেনস্থা করা হয়। কানহাইয়াকে চড় মারার পাশাপাশি ৩০ থেকে ৪০ জন জোটকর্মীর গায়ে কালো কালি ছোড়া হয়েছে।

আগামী ২৫ মে রাজধানি দিল্লির ৭টি আসনেই ভোটগ্রহণ। উত্তর পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস এবং ইন্ডি জোটের প্রার্থী কানহাইয়া। বিপরীতে রয়েছেন বিজেপির মনোয় তিওয়ারি। ভোটের মুখে হামলার ঘটনায় শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।


```