Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কঙ্গনা রনৌত সত্যি 'কুইন', ৭১ কোটিরও বেশি সম্পত্তির মালকিন বিজেপি প্রার্থী ঝাঁসির রানি

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানালেন বলিউড অভিনেত্রী

কঙ্গনা রনৌত সত্যি 'কুইন', ৭১ কোটিরও বেশি সম্পত্তির মালকিন বিজেপি প্রার্থী ঝাঁসির রানি

কঙ্গনা রনৌত।

শেষ আপডেট: 15 May 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রনৌত সত্যিকারের 'কুইন।' ৭১ কোটি টাকারও বেশি সম্পদের মালকিন গ্যাংস্টারের নায়িকা তথা ঝাঁসির রানি। বুধবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কঙ্গনা। তার সঙ্গে জমা দেওয়া হলফনামাতেই এই পরিমাণ সম্পত্তির হিসাব দিয়েছেন রাজনীতিতে অভিষিক্ত বলিউড অভিনেত্রী।

কঙ্গনার ৩.৯১ কোটি মূল্যের একটি মার্সিডিজ মেবাখ গাড়ি আছে। রুপোর পরিমাণ ৬০ কিলো। যার মধ্যে গয়না ছাড়াও বাসনপত্রও আছে। ৬.৭ কেজির সোনার গয়নার মূল্য ৫ কোটি টাকা। কঙ্গনা রনৌতের নামে ৫০টি জীবনবিমা আছে।

হলফনামায় কঙ্গনা জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ সাড়ে ৯১ কোটি টাকার। তার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৮.৭ কোটি এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৬২.৯ কোটি টাকার। রুপোর মূল্য প্রায় ৫০ লক্ষ টাকার। হিরের গয়না আছে ৩ কোটির।

একটি বিএমডব্লু আছে, যার দাম ৯৮ লক্ষ। একটি মার্সিডিজ বেঞ্জ, যার দাম ৫৮ লক্ষ এবং একটি মার্সিডিজ মেবাখের মূল্য ৩ কোটি ৯১ লক্ষ টাকা। এছাড়াও তাঁর একটি ভেসপা স্কুটার আছে, দাম ৫৩ হাজার টাকা। তাঁর হাতে নগদ ২ লক্ষ আছে বলে হলফনামায় বলেছেন কঙ্গনা।

ব্যাঙ্কে রয়েছে এক কোটি ৩৫ লক্ষ টাকা। বাজারে ঋণ রয়েছে ১৭ কোটি টাকার। দেশ জুড়ে সম্পত্তি রয়েছে কঙ্গনার। চণ্ডীগড়ে রয়েছে চারটি, মুম্বইয়ে একটি এবং হিমাচলের মানালিতে একটি বাণিজ্যিক বাড়ি রয়েছে। মুম্বইয়ে তিনটি ফ্ল্যাট আছে অভিনেত্রীর। যার দাম ১৬ কোটি টাকা। মানালিতে একটি বাংলো রয়েছে, দাম ১৫ কোটি টাকা।

তাঁর নামে ৮টি ফৌজদারি মামলা চলছে। চণ্ডীগড়ের একটি বেসরকারি স্কুল থেকে দ্বাদশ পাশই তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। বুধবার  মনোনয়ন জমা দিয়ে প্রতিদ্বন্দ্বী দল প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসের দেশবিরোধী মনোভাব খুবই উদ্বেগজনক। সিনেমার সংলাপ বলার ভঙ্গিতেই বলেন, মান্ডি লোকসভা কেন্দ্র থেকে আজ আমি বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলাম। এটা আমার কাছে খুবই গর্বের দিন। আমার দেশের মাটি থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারার জন্য আমি গর্বিত। বলিউডেও আমি সাফল্য পেয়েছি। আশা করি, রাজনীতির এই পথেও আমি সফল হব।

মান্ডির মানুষ ও তাঁদের ভালোবাসা আমাকে টেনে নিয়ে এসেছে। এখন দেশের মেয়েরা সব ক্ষেত্রে সফল হচ্ছে। মান্ডির মেয়েরা এখন সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। শিক্ষা, রাজনীতি সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে।


```