Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কেসিআর কন্যা কবিতাকে আদালতে পেশ, ইডির গ্রেফতারিকে 'বেআইনি' দাবি বিআরএস নেত্রীর

তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে নাটকীয় গ্রেফতারের পর আজ, শনিবার দিল্লির আদালতে পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেসিআর কন্যা কবিতাকে আদালতে পেশ, ইডির গ্রেফতারিকে 'বেআইনি' দাবি বিআরএস নেত্রীর

কে কবিতা - ফাইল চিত্র

শেষ আপডেট: 16 March 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে নাটকীয় গ্রেফতারের পর আজ, শনিবার দিল্লির আদালতে পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন আদালতের পথে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী এবং বিধান পরিষদীয় সদস্য কবিতা তাঁর গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেন। এই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারেন তিনি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার বিকেলের পর হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় কবিতার বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে ইডি। তারপর নাটকীয়ভাবে প্রায় মধ্যরাতে তাঁকে দিল্লিতে উড়িয়ে আনা হয়। এদিন সকালে ইডি দফতরে ডাক্তারদের এনে মেডিক্যাল পরীক্ষার করানোর পর দুপুরে আদালতে পেশ করা হয় কবিতাকে।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ঢোকার আগে কে কবিতা বলেন, এই গ্রেফতার সম্পূর্ণ বেআইনি। আমি লড়াই চালিয়ে যাব। সূত্রে জানা গিয়েছে, ইডি তাঁকে ১০ দিনের হেফাজতে চাইতে পারে। উল্লেখ্য, বর্তমানে প্রত্যাহার করে নেওয়া দিল্লির আবগারি আইন প্রয়োগের সময় ব্যাপক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এই মামলায় দক্ষিণ লবির অভিযুক্তদের শিরোনামে রয়েছেন কে কবিতা।

ইডি কবিতাকে এর আগে তিনবার জিজ্ঞাসাবাদ করেছে। এ বছরেও তাঁকে তলব করা হলে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান। অভিযোগে রয়েছে, বিজয় নায়ার নামে এক ব্যক্তি আম আদমি পার্টির নেতাদের কাছ থেকে দক্ষিণ লবির হয়ে ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। এই বিজয় নায়ারের নেপথ্যে যাঁরা ছিলেন তাঁরা হলেন শরৎ রেড্ডি, কবিতা এবং এম এস রেড্ডি।


```